চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন থেকে ইউটিউবেই দেখা যাবে ‘কালের পুতুল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 17, জুন 2018
in বিনোদন
A A

গেল ৩০ মার্চ দেশজুড়ে মুক্তি পেয়েছিলো আকা রেজা গালিব পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের থ্রিলারধর্মী ছবি ‘কালের পুতুল’। বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে ছবিটি টানা দুই সপ্তাহ উপভোগ করেছেন দর্শকরা। তবে ছবিটি নিয়ে আগ্রহ বোধ করেছিলেন রাজধানীর বাইরের অনেক দর্শক। এবার তাদের জন্য এলো সেই সুযোগ।

এখন থেকে চ্যানেল আইয়ের ইউটিউবেই দেখা যাবে আকা রেজা গালিব পরিচালিত ‘কালের পুতুল’ চলচ্চিত্রটি। ঈদের দিনে চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারের পর চলচ্চিত্রটি ইউটিউব চ্যানেলেও অবমুক্ত করে দেয়া হয়েছে।

বিভিন্ন পেশার ১১ জন মানুষ এসে হাজির হন বাংলাদেশের পার্বত্য জেলার প্রত্যন্ত এক অঞ্চলে। চূড়ান্ত গন্তব্য নুলিয়াছড়ি পাহাড়। সেলফোনের নেটওয়ার্কবিহীন খুবই দুর্গম পাহাড় সারির কারণে এদিকটা পর্যটকরা মাড়াবে কি, স্থানীয়রাই এড়িয়ে চলে। খাদের ওপর ঝুলন্ত পুল পার হয়ে অতিথিরা যেখানে পৌঁছায় সেটাই বাড়িটাই সভ্যতার একমাত্র চিহ্ন।

তাদের স্বাগত জানায় এক আদিবাসী, অতিথি আপ্যায়নের জন্য যাকে নিয়োগ দেওয়া হয়েছে। তার কাছ থেকেই জানা যায়, রশীদ চৌধুরী সেদিন দুপুরে উপস্থিত হয়ে লাঞ্চে যোগ দেবেন এমনই একটি গল্পে এগিয়ে যাবে ‘কালের পুতুল’।

আগাথা ক্রিস্টির রহস্য উপন্যাস অবলম্বনে ‘কালের পুতুল’ ছবির চিত্রনাট্য লিখেছেন নাসিফুল ওয়ালিদ। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমা ‘কালের পুতুল’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, বীথি রানী সরকার, জান্নাতুন নূর, শাহেদ আলী, রাইসুল ইসলাম আসাদ, লুৎফর রহমান র্জজ, মাহমুদুল ইসলাম মিঠু, আশীষ খন্দকার, ঋতু সাত্তার, আরিফ অর্ক প্রমুখ।
দেখে নিন থ্রিলারধর্মী ‘কালের পুতুল’:

Tags: আকা রেজা গালিবকালের পুতুলফেরদৌসলিড বিনোদন
Previous Post

সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে নিহত ৩

Next Post

চাঁদাবাজ মোশররফ করিম!

Next Post

চাঁদাবাজ মোশররফ করিম!

কোন চমকে মজবে কৃষকের ঈদ আনন্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT