চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষ: বিএনপির ৭০ নেতাকর্মীর আগাম জামিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:10 অপরাহ্ন 25, আগস্ট 2021
in - সেমি লিড, আদালত
A A
চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সমাবেশ ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আমিনুল হক, তাবিথ আওয়াল, রফিকুল আলম মজনুসহ ৭০ নেতাকর্মীকে ২৬ সেপ্টম্বর পর্যন্ত আগাম জামিন দিয়েছন হইকোর্ট।

আসামিদের করা আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেয়। আদালত  জামিনপ্রাপ্তদের আগামি ২৬ সেপ্টেম্বরের মধ্যে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পন করতে বলেছেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, রুকুনুজ্জামান সুজা, কামরুল ইসলাম সুজন, জিয়াউর রহমান ও আবিদুল হক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম।

ঢাকা মহানগর বিএনপির নবগঠিত দুই কমিটির নেতৃবৃন্দ কর্মীদের নিয়ে গত ১৭ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের জন্য চন্দ্রিমা উদ্যানে জড়ো হন। সেসময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশের লাঠিপেটা, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেটে ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় নেমে বেশকিছু যানবাহন ভাঙচুরও করে।

এ ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষ দুইটি এবং শেরেবাংলা নগর থানায় পুলিশ একটি মামলা করে। পুলিশের করা মামলায় ১৫৩ জনকে আসামি করা হয়। যাদের মধ্যে ৪৭ জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যরা হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। সেসব আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট আজ ৭০ জনকে আগাম জামিন দেন। বাকিদের শুনানি আগামি মঙ্গলবার বলে জানিয়েছেন জামিন আবেদনের পক্ষের আইনজীবীরা।

Tags: আগাম জামিনবিএনপিহাইকোর্ট
Previous Post

যে কারণে তালেবানরা নির্মাতা কবিরকে প্রাণনাশের হুমকি দিয়েছিলো

Next Post

বিশ্বব্যাপী ৫শ’ কোটি কোভিড টিকা দেয়া হয়েছে: এএফপি

Next Post
COVID-19 ভ্যাকসিনের জন্য স্নোটে টিকা সঞ্চালন করছে স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী ৫শ’ কোটি কোভিড টিকা দেয়া হয়েছে: এএফপি

জেডটিইর নতুন স্মার্টফোনের লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে এলো জেডটিইর ‘সাশ্রয়ী’ স্মার্টফোন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT