চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে এলো জেডটিইর ‘সাশ্রয়ী’ স্মার্টফোন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 25, আগস্ট 2021
in তথ্যপ্রযুক্তি
A A
জেডটিইর নতুন স্মার্টফোনের লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে প্রযুক্তিগত অন্তর্ভূক্তি বাড়ানোর লক্ষ্যে ব্লেড সিরিজের ‘সাশ্রয়ী’ দুটি স্মার্টফোন নিয়ে আসলো আন্তর্জাতিক টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিই করপোরেশন।

সম্প্রতি ফোনের স্থানীয় অংশীদার আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেড-এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেডটিই বাংলাদেশের কর্মকর্তারা ফোন দুটির পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেডটিই কর্পোরেশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিনসেন্ট লিউও। আরও উপস্থিত ছিলেন আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফ উদ্দিন, পরিচালক মারজানা বিনতে আশরাফ, ফারিজা বিনতে আশরাফ এবং সাফওয়ান আহমেদ আয়ান।

জেডটিই ব্লেড এল২১০ এবং ভি২০২০ মডেলের স্মার্টফোনগুলি যথাক্রমে ৫,৯৯০ এবং ১২,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। জেডটিই ব্লেড এল২১০ এ ১ জিবি র‌্যাম, ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ এবং ৬ ইঞ্চি ডিসপ্লে সহ পরিচলন ব্যবস্থায় রয়েছে অ্যান্ড্রয়েড গো।

পাশাপাশি ব্লেড ভি২০২০ এ অ্যান্ড্রয়েড ১০ এর ৬ দশমিক ৮২ ইঞ্চির পর্দার সাথে ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ রয়েছে।

জেডটিই কর্পোরেশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিনসেন্ট লিউও বলেন, ‘‘জেডটিই ইতিমধ্যেই চীন, ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার বাজারে সবচেয়ে জনপ্রিয় মোবাইল নির্মাতাদের মধ্যে একটি। বাংলাদেশের বাজারে অফিসিয়ালি জেডটিই এর ডিভাইসগুলি আনতে পেরে আমরা খুবই আনন্দিত।’’

আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ‘জেডটিই এর এই মার্কেট সেগমেন্টের ডিভাইসগুলি আমাদের পোর্টফোলিওতে যুক্ত করতে পেরে আমরা অবশ্যই আনন্দিত।’

ডিভাইসগুলি দেশের সব ঐতিহ্যবাহী মোবাইল ফোনের আউটলেটে পাওয়া যাচ্ছে।

Tags: জেডটিই
Previous Post

বিশ্বব্যাপী ৫শ’ কোটি কোভিড টিকা দেয়া হয়েছে: এএফপি

Next Post

অ্যান্ডারসনের রুদ্রমূর্তির সামনে দিশেহারা কোহলিরা

Next Post
অ্যান্ডারসনের রুদ্রমূর্তির সামনে কোহলি দৌড়াচ্ছে, ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ডারসনের রুদ্রমূর্তির সামনে দিশেহারা কোহলিরা

আফগানিস্তানে বিক্ষোভকারীরা বিভিন্ন পতাকা হাতে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে অর্থায়ন বন্ধ করলো বিশ্বব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT