চট্টগ্রামে সেনানিবাসে শেখ কামাল কমপ্লেক্স ভবনের সামনে শেখ কামালের প্রতি শ্রদ্ধা ও অবদানের স্বীকৃতি স্বরূপ তার একটি আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয়েছে।
আজ রোববার বিকেলে ইবিআরসি’তে এই ভাষ্কর্যের উদ্ধোধন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শেখ কামাল প্রথম বাংলাদেশ ওয়ার কোর্সের সদস্য হিসেবে ১ম ইস্ট বেংগল রেজিমেন্ট কমিশন লাভ করেন।
এছাড়া মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর এডিসি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। যা ইস্ট বেংগল রেজিমেন্টের জন্য বিরল সম্মান ও গর্বের।
দি ইস্ট বেংগল রেজিমেন্টের প্রশিক্ষণ ও একাডেমিক কার্যক্রম গতিশীল করতে ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্ববৃহৎ এ প্রশিক্ষণ সেন্টারের উদ্ধোধন করেন।









