চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্ষর-ললিতে দিল্লীর দারুণ শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 অপরাহ্ন 27, মার্চ 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭৮ রান তাড়া করতে নেমে ১০৪ রানেই ৬ উইকেট নেই দিল্লীর। জয়ের জন্য তখনও দরকার ৪০ বলে ৭৪ রান, হাতে আছে মাত্র ৪ উইকেট। তখন ব্যাটিংয়ে আসেন অক্ষর প্যাটেল। ৩ ছক্কা ও ২ চারের বিধ্বংসী ইনিংস খেলে বদলে দেন ম্যাচের চেহারা। ললিত যাদবকে নিয়ে গড়েন ৭৫ রানের অনবদ্য জুটি। দুজনের বীরত্বপূর্ণ ইনিংসে ১০ বল বাকী থাকতেই ম্যাচ জিতে যায় রিশভ পান্টের দল।

রোববার মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারিয়েছে দিল্লী ক্যাপিটালস। ১৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরষ্কার জিতেছেন কুলদীপ যাদব।

টস হেরে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও ইশান কিশানের ৬৭ রানের জুটিতে ভালো শুরু পায় মুম্বাই। ৪১ রান করা রোহিতকে আউট করে দিল্লীকে প্রথম সাফল্য এনে দেন কুলদীপ যাদব।

ক্যারিয়ারের দ্বিতীয় আইপিএল ম্যাচ খেলতে নামা অনমোলপ্রীত সিংকেও ফেরান কুলদীপ। ২২ রানে তিলক ভার্মাকে সাজঘরে পাঠান খলিল আহমেদ।
পরের ওভারে কাইরন পোলার্ডকে প্যাভিলিয়নের পথ দেখান কুলদীপ।

উইকেটের এক প্রান্তে যখন কেউই থিতু হতে পারছিলেন না তখন অপর প্রান্ত আগলে ব্যাটিং করে যাচ্ছিলেন ইশান। ১১ চার ও ২ ছক্কায় তুলে নিয়েছেন আইপিএল ক্যারিয়ারের নবম ফিফটি। নির্ধারিত ২০ ওভারে ১৭৭ রানে থামে মুম্বাইয়ের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে টিম সেইফার্ট ও পৃথ্বী শয়ের উদ্বোধনী জুটিতে ৩০ রান যোগ করে দিল্লী। ২১ রানে মুরুগান অশ্বিনের বলে আউট হন সেইফার্ট। এরপর ২ রানের ব্যবধানে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লী।

চতুর্থ উইকেটে ললিতকে নিয়ে ৪০ রানে জুটি গড়েন পৃথ্বী। ৩৮ রান করা পৃথ্বীকে ফেরান বসিল থাম্পি। শেষদিকে অক্ষর ও ললিতের জুটিতে ম্যাচ জেতে দিল্লী। ৪ চার ও ২ ছক্কায় ৪৮ রান করে অপরাজিত ছিলেন ললিত।

 

Tags: অক্ষরকুলদীপদিল্লীপান্টমুম্বাইলিড স্পোর্টস
Previous Post

‘রুট একটা বাজে ম্যানেজমেন্টের পাল্লায় পড়েছেন’

Next Post

শেখ কামালের প্রতি শ্রদ্ধায় চট্টগ্রামে ভাস্কর্য স্থাপন

Next Post
চট্টগ্রামে শেখ কামালের স্মরণে ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ কামালের প্রতি শ্রদ্ধায় চট্টগ্রামে ভাস্কর্য স্থাপন

প্রধানমন্ত্রী নির্বাচন ব্যবস্থা উন্নত করার বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন ব্যবস্থা উন্নত করেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT