চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

চৌধুরী ফরিদ by চৌধুরী ফরিদ
10:03 পূর্বাহ্ন 13, জানুয়ারি 2021
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
Chattogram City Corporation logo in front of a modern building. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত হয়েছে। 

মঙ্গলবার রাত ৮টার দিকে নগরের ডবলমুরিং থানার পাঠানটুলির মগপুকুর পাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের নাম আজগর আলী বাবুল। ওই ঘটনায় মাহবুব নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে পাঠানটুলি ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর এবং বিদ্রোহী প্রার্থী আবদুল কাদেরের গণসংযোগ চলাকালে মগপুকুর এলাকায় দু’ পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উভয়পক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এতে গুলিবিদ্ধ হন আজগর আলী বাবুল ও মাহবুব। দুজনই বাহাদুরের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির হোসেন বলেন, গুলিবিদ্ধ দুইজনকে চমেক হাসপাতালে আনা হয়েছিল। এরমধ্যে আজগর ও মাহবুবকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজগরের মৃত্যু হয়।

মঙ্গলবার রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tags: চট্টগ্রাম সিটি কর্পোরেশন
Previous Post

স্পেনে মাইনাস ২৫ ডিগ্রি রেকর্ড তাপমাত্রায় ৭ জনের মৃত্যু

Next Post

অনেক রিপাবলিকানও ট্রাম্পের অভিশংসন চান

Next Post
ডোনাল্ড ট্রাম্পের ছবি, আমেরিকার পতাকার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেক রিপাবলিকানও ট্রাম্পের অভিশংসন চান

মডোনা ও একজন যুবক একত্রে ভ্রমণরত, ঐতিহ্যবাহী পোশাক পরা লোকজনের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে তিন সপ্তাহে পাঁচ দেশে ম্যাডোনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT