চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেক রিপাবলিকানও ট্রাম্পের অভিশংসন চান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 পূর্বাহ্ন 13, জানুয়ারি 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্পের ছবি, আমেরিকার পতাকার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সপ্তাহে আগে যুক্তরাষ্ট্রের আইনসভা ক্যাপিটল ভবনে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলার পর ট্রাম্পকে পদ থেকে সরাতে ডেমোক্র্যাটদের আনা অভিশংসন প্রস্তাবে তার নিজের দল রিপাবলিকান পার্টির অনেকেই সমর্থন জানাতে যাচ্ছেন।  

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান সিনেটর প্যাট টুমি ট্রাম্পের পদত্যাগ দাবি করেছেন।

তিনি বলেছেন, ‘আমার মনে হয় দেশের জন্য এখন সবচেয়ে ভাল হবে যদি ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করে দ্রুত বিদায় নেন। আমি জানি তা হয়ত হবে না। কিন্তু এটা হলেই ভাল হতো।’

হাউস অফ রিপ্রেজেনটেটিভের তৃতীয় সিনিয়র রিপাবলিকান লিজ চেনি বলেছেন, ‘পার্লামেন্ট ভবনে হামলার পর আমি সিদ্ধান্ত নিয়েছি ট্রাম্পের অভিসংশনের পক্ষে ভোট দেবো।’

ট্রাম্পকে বিদায় জানাতে ডেমোক্র্যাটরা প্রথমে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল, যাতে তিনি সংবিধান অনুসারে তার ক্ষমতা প্রয়োগ করে ট্রাম্পকে সরিয়ে দেন। কিন্তু ভাইস প্রেসিডেন্ট এখনো সেরকম কোনো পদক্ষেপ নেননি।

আরেক রিপাবলিকান সদস্য পিটার মেইজার বলেছেন, তিনি ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেবেন। তিনি মনে করেন, ট্রাম্প শাসন করার যোগ্যতা হারিয়েছেন।

ঠিক একই কথা বলছে ডেমোক্র্যাটরা। স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছেন, তিনি ভাইস প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন, সংবিধানের ২৫ তম সংশোধন অনুসারে ট্রাম্পকে যেন তিনি অবিলম্বে সরিয়ে দেন।

তবে রিপাবলিকানরা এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। স্থানীয় সময় বুধবার ট্রাম্পকে সরাতে অভিসংশন নিয়ে ভোটাভুটি করবে ডেমোক্র্যাটরা।

তবে ৪৩৫ সদস্যের হাউস অফ রিপ্রেজেন্টেটিভে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়ে গেলে অভিসংশন প্রস্তাব যাবে সিনেটে। সেখানে দুই তৃতীয়াংশ ভোটে প্রস্তাব পাস হতে হবে। তা হলেই ট্রাম্পকে সরানো যাবে।

এই সংখ্যা ডেমোক্র্যাটদের পক্ষে জোগাড় করা শক্ত। কারণ, রিপাবলিকান সিটেনরদের একটা অংশ অভিশংসনের পক্ষে ভোট না দিলে সেটা সম্ভব নয়। যদি ট্রাম্পকে অভিশংসন করা হয়, তা হলে তিনি আর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

Tags: ট্রাম্পের অভিশংসনরিপাবলিকান
Previous Post

চট্টগ্রামে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

Next Post

করোনাকালে তিন সপ্তাহে পাঁচ দেশে ম্যাডোনা

Next Post
মডোনা ও একজন যুবক একত্রে ভ্রমণরত, ঐতিহ্যবাহী পোশাক পরা লোকজনের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে তিন সপ্তাহে পাঁচ দেশে ম্যাডোনা

আল্লামা শফীর ছবি, বৃদ্ধ মুসলিম ধর্মীয় নেতা, পবিত্র পাগড়ি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আল্লামা শফীর লাশ উত্তোলনের প্রয়োজন নেই: পিবিআই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT