চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘ্রাণ ও রুচি না থাকা কি করোনার লক্ষণ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 01, এপ্রিল 2020
in আন্তর্জাতিক
A A
স্মারক ফুলের পাশে মুখে মাস্ক পরা নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

নাকে ঘ্রাণ অনুভূত না হওয়া ও মুখের রুচিতহীনতা করোনা রোগের লক্ষণ হতে পারে বলে নতুন তথ্য দিয়েছেন যুক্তরাজ্যের একদল গবেষক।

লন্ডনের কিংস কলেজের একদল গবেষক অনলাইন অ্যাপের মাধ্যমে সন্দেহভাজন কোভিড-১৯ উপসর্গ রয়েছে এমন ৪ লাখ এর বেশি লোকের মাঝে গবেষণা পরিচালনার পর এমন মন্তব্য করেছেন।

করোনা মহামারী প্রতিরোধে সহায়তার লক্ষ্যে গবেষণা পরিচালনা করেছেন কিংস কলেজের গবেষকরা।

বিবিসি জানায়, ৪ লাখ মানুষের মাঝে পরিচালিত লোকের মধ্যে করোনা পরীক্ষিত আছেন ১ হাজার ৭০২ জন। এর মধ্যে ৫৭৯ জনের করোনা পজিটিভ এবং ১ হাজার ১২৩ জনের নেগেটিভ।

গবেষণায় দেখা যায়,  ৫৩ শতাংশ রোগী তাদের অবসাদ ও ক্লান্তির কথা বলেছেন। ২৯ শতাংশ বলেছেন, ক্রমাগত কাশির কথা। ২৮ শতাংশ বলেছেন শ্বাসকষ্টের কথা। ১৮ শতাংশের ঘ্রাণ ও রুচি হ্রাস এবং ১০.৫ শতাংশ বলেছেন জ্বরে আক্রান্তের কথা।

তবে বিষেজ্ঞরা বলছেন, ঘ্রাণ ও রুচিহীনতা করোনার লক্ষণ কিনা সে বিষয়ে এখনো পর্যাপ্ত তথ্য-প্রমাণ নেই। জনস্বাস্থ্য বিভাগ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের লক্ষণের তালিকায় এমন কিছু এখনো যুক্ত করেনি।

যুক্তরাজ্যের কান, নাক ও গলা বিশেষজ্ঞদের সংস্থা ইএনটি ইউকে বলছে, করোনা ভাইরাস রোগীর মাঝে এগুলো লক্ষণ থাকতে পারে। এতে অবাক হওয়ার কিছু নেই। তবে এর জন্যই যে কোভিড-১৯ করোনা ভাইরাস হয়, তেমনটা বলা যাবে না।

তবে কিংস কলেজের গবেষকরা বলছেন, ঘ্রাণ ও রুচিহীনতা গুরুত্ব দেওয়ার মতো কোভিড-১৯ এর অতিরিক্ত লক্ষণ হতে পারে।

এই দলের শীর্ষ গবেষক অধ্যাপক টিম স্পেক্টর বলেছেন, অন্যান্য উপসর্গগুলোর সাথে মিলে ঘ্রাণ ও রুচি হ্রাস পাওয়া লোকদের মাঝে আমাদের পাওয়া  উপাত্ত অনুযায়ী কোভিড ১৯ এর সংক্রমণের সম্ভাবনা তিনগুণ বেশি বলে মনে হয়। এ ধরনের রোগীদের করোনা বিস্তাররোধে সাত দিনের জন্য অন্যদের থেকে বিচ্ছিন্ন থাকা উচিত।

Tags: করোনা ভাইরাসগবেষকগবেষণাযুক্তরাজ্য
Previous Post

করোনা মহামারী, অপরাধ ও ভিকটিমাইজেশন: বর্তমান-ভবিষ্যত সংকট ও করণীয়

Next Post

করোনা: আতঙ্ক নয়, সচেতনতা জরুরি

Next Post
করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ ও চিকিৎসা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা: আতঙ্ক নয়, সচেতনতা জরুরি

বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন একজন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: মোট আক্রান্ত ৫৪, মৃতের সংখ্যা বেড়ে ৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT