চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: আতঙ্ক নয়, সচেতনতা জরুরি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
2:41 অপরাহ্ন 01, এপ্রিল 2020
in সম্পাদকীয়
A A
করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ ও চিকিৎসা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশও এর বাইরে নয়। দেশের পরিস্থিতি উন্নতির দিকে না যাওয়ায় ইতোমধ্যে সরকারি সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। এরমধ্যেই দেশজুড়ে চলছে করোনাভাইরাস আতঙ্ক।

সশস্ত্র বাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষকে ঘরে রাখতে কাজ করে যাচ্ছেন। এরপরও অনেক জায়গায় মানুষের সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। এই সংখ্যা যদিও কম, তবুও গুটিকয়েক অসচেতন মানুষের জন্য পুরো দেশকে ভোগান্তি পোহাতে হতে পারে। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে।

এখনও পর্যন্ত দেশে ৫৪ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এরমধ্যে প্রায় অর্ধেক মানুষই সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। এটা অবশ্যই ভালো খবর। তবে গত ২৪ ঘণ্টায়ও করোনায় একজন মারা গেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৬ জনে দাঁড়ালো। সুতরাং সংখ্যা কম বলে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।

ইউরোপ-আমেরিকাসহ পুরো বিশ্বের করুণ অবস্থা আমরা লক্ষ্য করছি। উন্নত দেশগুলোও এ ক্ষুদ্র জীবাণুর সাথে যুদ্ধ করে এখনও পেরে উঠছে না। বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অভিন্ন শত্রুর মোকাবেলায় কাজ করতে হবে। এক্ষেত্রে করোনা প্রতিরোধে সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

এমন অবস্থার মধ্যেও মানুষের আতঙ্ককে পুঁজি করে সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করছে অসাধু চক্র। এ চক্র যে শুধু বাংলাদেশে তৎপর, তাও নয়। বিশ্বব্যাপী গুজব ছড়াচ্ছে তারা। এমন অবস্থায় গুজবে বিশ্বাস না করার পাশাপাশি সঠিক তথ্য জেনে ও মেনে সতর্ক হওয়ার কোনো বিকল্প নেই। এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে নিয়ম মেনে করোনা মোকাবেলায় এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসসম্পাদকীয়
Previous Post

ঘ্রাণ ও রুচি না থাকা কি করোনার লক্ষণ?

Next Post

করোনাভাইরাস: মোট আক্রান্ত ৫৪, মৃতের সংখ্যা বেড়ে ৬

Next Post
বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন একজন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: মোট আক্রান্ত ৫৪, মৃতের সংখ্যা বেড়ে ৬

দুই টেনিস খেলোয়াড় অনুশীলন করছে, একটি কোর্টে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত ‘টেনিসের বিশ্বকাপ’ জয়ী তারকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT