চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘটনার দায় নিতে হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:59 অপরাহ্ন 29, আগস্ট 2020
in সম্পাদকীয়
A A
ছাত্রীরা এসে দেখলেন সব রুম লণ্ডভণ্ড, চুরি গেছে সব. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস থেকে বাঁচতে কর্তৃপক্ষের নির্দেশ মেনে প্রায় সাড়ে পাঁচ মাস আগে ক্যাম্পাস ত্যাগ করেছিলেন টাঙ্গাইলে অবস্থিত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আবাসিক ছাত্রীরা। কিন্তু বিধিবাম! দীর্ঘদিন পর হলে ফিরে জানলেন, তাদের প্রত্যেকটি রুমেই বড় রকমের চুরির ঘটনা ঘটেছে। এই চুরির ঘটনা আবার একদিনে ঘটেনি। শিক্ষার্থীদের অনুপস্থিতির সুযোগে; বেশ সময় নিয়ে কয়েকদিন ধরে এই ঘটনা ঘটানো হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, এই চুরির সুযোগ করে দেয়া হয়েছে। কারণ হলের নিরাপত্তায় কর্তৃপক্ষের অবহেলা ছিল। আর এই অবহেলার কারণেই তাদের মূল্যবান সার্টিফিকেটসহ কয়েক লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা। অবশ্য তাদের এমন অভিযোগের ভিত্তিও আছে। বন্ধ হোক, কিংবা খোলা- শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে সবকিছুর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কর্তৃপক্ষের। সেই দায়িত্ব আরও বেড়ে যায় যখন কোনো বিশেষ পরিস্থিতির মুখে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষের বাসভবন থেকে মাত্র পঁচিশ গজ দূরে অবস্থিত ওই হলের নিরাপত্তা বা রক্ষণাবেক্ষণে ব্যর্থতার পাশাপাশি আরেকটি ভয়াবহ অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, ঘটনার খবর জেনেও সময় মতো ঘটনাস্থলেই আসেননি কলেজের অধ্যক্ষ। এমনকি তিনি ব্যবস্থা না নিয়ে উল্টো ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন।

তবে শিক্ষার্থীদের এমন অভিযোগ মানতে নারাজ অধ্যক্ষ মো. বকতিয়ার হোসেন। তিনি বলতে চান, সেখানে তার কোনো অবহেলা নেই। এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন নিজের বাসভবন থেকে মাত্র পঁচিশ গজ দূরের ভবনটির সবগুলো রুমে চুরির দায় তিনি নেবেন না কেন? এত কাছে থাকার পরও তার বাসা নিরাপদ থাকলো, কিন্তু ছাত্রীদের হলে সবকিছু লণ্ডভণ্ড হলেও তিনি এতদিন তা জানলেন না কেন?

ঘটনার শিকার শিক্ষার্থীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, এর আগেও বিভিন্ন আবাসিক হলে বারবার চুরির ঘটনা ঘটেছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তার মানে হলো, আগের ধারাবাহিকতায় নতুন করে চুরির শঙ্কা থাকার পরও কর্তৃপক্ষের সাবধানতা অবলম্বন করেনি, সতর্কতামূলক ব্যবস্থার অভাবেই মূলত চোরেরা সুযোগ পেয়েছে।

আমরা মনে করি, এই ঘটনার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। বন্ধ ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের জবাবহিতির পাশাপাশি ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

 

Tags: আবাসিক হলচুরিটাঙ্গাইল
Previous Post

আইসোলেশন থেকে বেরিয়ে বাবার শেষকৃত্যানুষ্ঠানে রাজ

Next Post

বিমান বাহিনীতে ভুয়া নিয়োগ বাণিজ্য চক্রের মূল হোতা আটক

Next Post
দুই ব্যক্তি আটক, তাদের গলায় বোর্ড, পুলিশি গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান বাহিনীতে ভুয়া নিয়োগ বাণিজ্য চক্রের মূল হোতা আটক

নদীর পাশে বসে যুবক, শান্ত পরিবেশে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি নায়ক হয়ে নিজেকে প্রমাণ করবো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT