চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি নায়ক হয়ে নিজেকে প্রমাণ করবো’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:02 অপরাহ্ন 29, আগস্ট 2020
in বিনোদন
A A
নদীর পাশে বসে যুবক, শান্ত পরিবেশে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন চিকন আলী। কিন্তু বনে যান কমেডিয়ান। ৩০০-এর বেশি চলচ্চিত্রে কাজের পর অবশেষে চিকন আলীর স্বপ্নপূরণ হচ্ছে, এবার তিনি নায়ক হচ্ছেন।

চ্যানেল আই অনলাইনকে চিকন আলী তার স্বপ্নপূরণের কথা জানিয়ে বলেন, ৩০০ চলচ্চিত্রে অভিনয়ের পর এই প্রথমবার নায়ক হিসেবে অভিনয় করতে যাচ্ছি। চলচ্চিত্রের নাম ‘ক্রেজি লাভার’। প্রযোজনা করছেন প্রযোজক পরিবেশক সমিতির সাংস্কৃতিক সম্পাদক মোর্শেদ খান হিমেল।

বর্তমানে এ চলচ্চিত্রের গান কাজের ও গল্পের লাইনআপ করা হচ্ছে। আগামী দুই মাসের মধ্যেই বগুড়ার মহাস্থানগড়, পাহাড়পুর, দিনাজপুরের স্বপ্নপুরীসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় শুটিং হবে বলে জানান চিকন আলী।

তিনি বলেন, আমাদের দেশের অনেক নায়ক নাচ, ফাইটিং, অভিনয়ে খুব দুর্বল। কিন্তু আমি অনেক বছর ধরে থিয়েটারে কাজ করেছি, নাটকে কাজ করে ৩০০ এর বেশি চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে উপযুক্ত করেছি। নায়ক হতে গেলে চেহারার চেয়ে অভিনয়, নাচ, ফাইটিং জানা লাগে। আমি সব বিষয়ে পারদর্শী। একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। অবশেষে পেলাম।

নায়ক রুবেল ভাইয়ের কাছ থেকে ফাইটিং শিখেছি। আমি অনেক ভালো নাচ করতে পারি। কিন্তু যেসব চলচ্চিত্রে কাজ করেছি সেখানে নিজের এসব গুণ তুলে ধরতে পারিনি। সবসময়ই নায়কদের প্রাধান্য দেয়া হতো। এবার আমি নায়ক হয়ে নিজেকে প্রমাণ করবো। প্রযোজক আমাকে নিয়ে যে ঝুঁকি নিচ্ছেন, তাই পারিশ্রমিকের চেয়ে যাতে তার লোকসান না হয় সেটা খেয়াল রাখবো।

১৮ বছর আগে ‘রঙিন চশমা’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন চিকন আলী। এরপর সুলতান, ধাওয়া পাল্টা ধাওয়াসহ দুই শতাধিক চলচ্চিত্রের ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে আলোচনা আসেন ‘মনে প্রাণে আছো তুমি’ চলচ্চিত্র দিয়ে। এরপর থেকে নতুন চলচ্চিত্র মানেই ছিলেন চিকন আলীর কমেডি! তার ভাষায়, শাকিব ভাইয়ের সাথেই ৭০টি চলচ্চিত্রে অভিনয় করেছি।

উদাহরণ টেনে চিকন আলী বলেন, ইন্ডিয়ার জনি লিভার, যশপাল যাদব, সুনিলসহ তামিল-তেলেগুর অনেকে কমেডিয়ান থেকে নায়ক হয়ে সফল হয়েছেন। আমাদের দেশে টেলি সামাদ (দিলদার আলী), দিলদার সাহেব (আবদুল্লাহ) নায়ক হয়ে সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন। ইনশাআল্লাহ আমিও পারবো।

চিকন আলীকে নিয়ে এ চলচ্চিত্রের প্রযোজক মোর্শেদ খান হিমেল চ্যানেল আই অনলাইনকে বলেন, চিকন আলী এর আগে আমার প্রোডাকশনে অনেক চলচ্চিত্রে কমেডিয়ান হিসেবে কাজ করেছে। এবার তাকেই নায়ক বানিয়ে ‘ক্রেজি লাভার’ বানাতে যাচ্ছি। তার বিপরীতে পরিচিত কোনো নায়িকা না পেলে নতুন কাউকে সুযোগ দেব। তবে চিকন আলীকে নিয়ে চলচ্চিত্র করবো এটা কনফার্ম।

তিনি বলেন, কয়েকজনের সাথে আলাপ করলেও পরিচালক এখনও চূড়ান্ত করিনি। তবে ভালো পরিচালকই নেব। এটা হবে মারদাঙ্গা ও কমেডি চলচ্চিত্র। চলচ্চিত্রটি সংলাপ করা হবে কলকাতা থেকে। আমার ঘাসফুল প্রোডাকশন থেকেই চলচ্চিত্রটি নির্মিত হবে।

Tags: কমেডিয়ানচিকন আলীদিলদারনায়ক
Previous Post

বিমান বাহিনীতে ভুয়া নিয়োগ বাণিজ্য চক্রের মূল হোতা আটক

Next Post

সাকিবকে ঘিরে বিকেএসপির ‘বিশেষ পরিকল্পনা’

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা ব্যাটিং অনুশীলন করছে, বিকেএসপিতে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবকে ঘিরে বিকেএসপির ‘বিশেষ পরিকল্পনা’

বাংলাদেশের ক্রিকেটার রায়না করোনায় আক্রান্ত, পারিবারিক কারণে সরে পড়লেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চেন্নাইয়ের আরও এক ক্রিকেটার করোনায় আক্রান্ত, পারিবারিক কারণে সরে পড়লেন রায়না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT