চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেন্নাইয়ের আরও এক ক্রিকেটার করোনায় আক্রান্ত, পারিবারিক কারণে সরে পড়লেন রায়না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:43 অপরাহ্ন 29, আগস্ট 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার রায়না করোনায় আক্রান্ত, পারিবারিক কারণে সরে পড়লেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার করোনা টেস্টের পর পজেটিভ হয়েছেন চেন্নাই সুপার কিংসের ১২জন । একদিন পর অর্থাৎ শনিবার টেস্টে করোনা ধরা পড়েছে আরও এক ক্রিকেটারের। একইদিনে পারিবারিক কারণ দেখিয়ে ক্যাম্প ছেড়েছেন সুরেশ রায়না। আগামী আইপিএলে তাকে আর পাওয়া হচ্ছে না ধোনির চেন্নাই সুপার কিংসের।

শনিবার বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘২০ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত আরব আমিরাতগামী সব ক্রিকেটার ও দলের কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। ২ জন ক্রিকেটারসহ ১৩জন করোনায় আক্রান্ত হয়েছেন তাদের দল থেকে আলাদা করা হয়েছে। আইপিএলের মেডিকেল টিম তাদের পর্যবেক্ষণে রাখবে।’

তবে কোন কোন খেলোয়াড় করোনায় পজেটিভ সেটি খোলাসা করেনি চেন্নাই সুপার কিংস। তাদের আলাদা হোটেলে রাখার ব্যবস্থা হয়েছে।

করোনা পজেটিভ না হলেও পারিবারিক কারণে ভারতে ফিরে যেতে হচ্ছে সুরেশ রায়নাকে।

চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন টুইটারে লিখেছেন, ‘পারিবারিক কারণে ভারত ফিরে যাচ্ছেন সুরেশ রায়না। পুরো মৌসুমে তাকে আর পাওয়া যাবে না। চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে তাকে আর তার পরিবারকে পূর্ণ সমর্থন।’

সুপার কিংসের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় সুরেশ রায়না। ২০০৮ সাল থেকে দলটির হয়ে টানা ১৫৮টিসহ মোট ১৬৫টি ম্যাচ খেলেছেন বাহাতি এই ব্যাটসম্যান। ৫,৩৬৮ রান করে আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ঠিক কী কারণে এমন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে হারাতে হচ্ছে সে বিষয়েও স্পষ্ট করেনি চেন্নাই সুপার কিংস।

Tags: সুরেশ রায়না
Previous Post

সাকিবকে ঘিরে বিকেএসপির ‘বিশেষ পরিকল্পনা’

Next Post

করোনা রোগীর ফুসফুসে ‘সফল অস্ত্রোপচার’

Next Post
সফল অস্ত্রোপচারের জন্য চিকিৎসকরা মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা রোগীর ফুসফুসে 'সফল অস্ত্রোপচার'

ফুটবল তারকা মেসি ফুটবল মাঠে, দর্শকদের ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির দলবদলের আড়ালে কাতার-আমিরাত রাজনৈতিক যুদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT