চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্ল্যামার নয়, নিজেকে ভাঙতেই পছন্দ করি: পপি

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
4:30 অপরাহ্ন 24, এপ্রিল 2018
in বিনোদন
A A

ঢাকাই ছবির সফল নায়িকাদের একজন সাদিকা পারভিন পপি। বর্ণিল ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পপির সমসাময়িক অনেক নায়িকা চলচ্চিত্র থেকে দূরে থাকলেও এখনও নিজেকে ব্যস্ত রেখেছেন রূপালী পরিসরে।

২০ বছর আগে ‘কুলি’ সিনেমা দিয়ে পর্দায় আসা এই নায়িকা  বর্তমানে একাধিক ছবিতে কাজ করছেন।

সোমবার এফডিসিতে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামের নতুন একটি ছবিতে কাজ শুরু করেন তিনি। প্রথমদিনের শুটিংয়ে পপি সঙ্গে ছিলেন গাজী রাকায়েত।

সন্ধ্যায় শুটিংয়ের ফাঁকে পপি চ্যানেল আই অনলাইনকে জানান, এই ছবিতে তিনি পার্বতী চরিত্রে অভিনয় করছেন।

শরৎচন্দ্রের বিখ্যাত দেবদাস চরিত্রের বিপরীতে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, পার্বতী আমার স্বপ্নের চরিত্র। এই চরিত্রে কাজ করতে পেরে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। পার্বতী চরিত্রের জন্য নিজেকে তৈরি করেছি, বার বার চিত্রনাট্য পড়ছি। অন্য কোনো দিকে মন নেই।

এই ছবিটিসহ দেবদাসকে নিয়ে উপমহাদেশে অন্তত ২৩টি সিনেমা নির্মাণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিখ্যাত সব নায়িকারা পার্বতী চরিত্রে অভিনয় করেছেন। আমি ২৩তম নায়িকা হিসেবে পার্বতী চরিত্রে কাজ করছি। কতোটা সফল হতে পারবো- সেটা নিয়ে টেনশন হচ্ছে! তবে আমি আত্মবিশ্বাসী, আমি পারবো।’

আলোচিত ‘গঙ্গাযাত্রা’ ছবির এ নায়িকা মনে করেন, বিখ্যাত উপন্যাস দেবদাসে বাঙালী নারীর প্রেমের প্রতীক পার্বতী। আর সৌভাগ্যক্রমে সেই চরিত্রে তিনি কাজ করতে পারছেন। এটা তার দীর্ঘ ক্যারিয়ারে পরম পাওয়া।

পপি বললেন, আমি যে কতো খুশি সে বলে বোঝাতে পারবো না। কাজ করার জনয় আমি গল্প ফলো করছি, চরিত্র নিজের মধ্যে ধারণ করছি।

‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিটি পরিচালনা করছেন আরিফুর জামান আরিফ। যিনি এর আগে চিত্রনায়ক সাইমনকে নিয়ে ‘ধুমধাড়াক্কা’ ছবির কাজ শুরু করেছিলেন। তবে অল্প ক’দিন শুটিং হয়ে ছবির কাজ আটকে যায়।

পপি ছাড়াও এই ছবিতে দেবদাস চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস, শরৎচন্দের চরিত্রে অভিনয় করছেন গাজী রাকায়েত। আরো রয়েছেন নিরব, তমা মির্জা, মৌসুমী হামিদ প্রমুখ।

এই ছবি কাহিনী ও সংলাপ রচনা করেছেন হাশিম আখতার মো: করিমদাদ। চিত্রনাট্য করেছেন পরিচালক আরিফ নিজেই। গেল ১৬ জানুয়ারি ছবির মহরত অনুষ্ঠিত হয়। ছবিটি প্রযোজনা করছে ইভেন্ট প্লাস ও এম আর ফিল্মস।

এ ছবিতে অভিনয় করা অন্য শিল্পীদের প্রসঙ্গে  পপি বলেন, এই ছবিতে শুধু আমি নই, আরো যারা অভিনয় করছেন সবাই খুব ভালো অভিনয় শিল্পী। প্রত্যেকে দুর্দান্ত অভিনয় করেন। তাদের কাউন্টারে আমাকে ভালো অভিনয় না করে উপায় নেই।

‘আমি যতগুলো ছবি করেছি সবসময় গল্প, চরিত্র দেখে করি। সবসময় গ্ল্যামার নয়, নিজেকে ভাঙতে পছন্দ করি। নায়িকা পপি সবসময় নায়িকা হয়ে থাকবে, এটা আমি কখনই চাইনা।’

ছবির নির্মাতা জানিয়েছেন, এফডিসির ৩ নম্বর ফ্লোরে টানা ১০ দিন ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির শুটিং চলবে।

ছবি: নাহিয়ান ইমন 

Tags: কাঠগড়ায় শরৎচন্দ্রগাজী রাকায়েতচিত্রনায়িকা পপিতমা মির্জানিরবফেরদৌসমৌসুমী হামিদলিড বিনোদন
Previous Post

মাশরাফীর ফেরার ম্যাচে রাজ্জাকের কীর্তি

Next Post

পোশাক খাতে উৎসে কর মওকুফ ও ভ্যাট প্রত্যাহার চায় বিজিএমইএ

Next Post

পোশাক খাতে উৎসে কর মওকুফ ও ভ্যাট প্রত্যাহার চায় বিজিএমইএ

শরৎ সুন্দরী ও হেমন্ত কুমারীর স্মৃতিশহরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT