চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরৎ সুন্দরী ও হেমন্ত কুমারীর স্মৃতিশহরে

তানভীর আশিক by তানভীর আশিক
4:43 অপরাহ্ন 24, এপ্রিল 2018
in ছবিঘর, মাল্টিমিডিয়া
A A

 

পাঁচআনি জমিদার বাড়ি

এটি পাঁচআনি জমিদারবাড়ি নামেও পরিচিত।  ১৮৯৫ সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তাঁর শ্বাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন এই বাড়ি।  এই বাড়িকে নিয়ে প্রচলিত নানা গল্প, নানা কাহিনী।

রাজবাড়ির অন্দরমহলে প্রবেশদ্বার

১৮৫৫ সালে জমিদার জগেন্দ্র নারায়ণের বয়স ১৫ বছর। বিয়ে করে ঘরে আনেন শরৎ সুন্দরীকে। শরতের বয়স তখন মাত্র পাঁচ। জগেন্দ্র নারায়ণ ইংরেজ বিদ্বেষী ছিলেন। ছিলেন একরোখা। তবে প্রেমিক ছিলেন খাসা। স্ত্রীকে ভালোবাসতেন। শরতের বয়স যখন বারো আর জগেন্দ্রের একুশ। বড় অসুখ হলো জগেন্দ্রের। ইংরেজরা চিকিৎসা সহযোগিতা দিতে চেয়েছিলো। জগেন্দ্র নিলেন না ইংরেজদের সাহায্য। শরতের নামে লিখে দিলেন সমস্ত সম্পত্তি। তারপর একদিন অসুখের তীব্রতায় মারা গেলেন।

রাজবাড়ির ভেতরের অংশ

জগেন্দ্র নারায়ণের মৃত্যুর পর কোট-কাচারি করে শরৎ সুন্দরী জমিদারীর দখল নিল। স্বামীর প্রেমের স্মৃতি আগলে পরম বিক্রমে জমিদারী দেখশোন করতে লাগলেন। স্বামীকে ভালোবেসেছিলেন হেতু প্রেম ছিলো হৃদয়ে। মন ছিলো সিক্ত, নরম। তাই তাঁর দান-দাক্ষিণ্যের খ্যাতি ছড়িয়ে পড়লো চারদিকে। শরৎ সুন্দরী হয়ে উঠলেন মহারানী শরৎ সুন্দরী। ধন-সম্পদ, লোক-লস্কর, চাকর-বাকর কোন কিছুর অভাব নেই তার। অভাব ছিলো শুধু ভালোবাসার মানুষের। প্রিয়তম তাঁর কম বয়সে ফেলে রেখে চলে গেলো অচীনপুর। আর এক জীবনের ভর যৌবন বৃথা গেলো শরৎ সুন্দরীর।

গোবিন্দ মন্দির

একটা সময় মেয়েদের মাতৃত্বভাব জেগে ওঠে। শরতেরও হলো। রজনীকান্ত চক্রবর্তী নামের এক ছেলেকে দত্তক নিয়ে নাম রাখলেন যতীন্দ্র নারায়ণ। কিন্তু যতীন্দ্র নারায়ণ বড় হলে দেখা গেলো স্বভাব-চরিত্র খুব একটা ভালো হয়নি তার। চারদিকে নোংরামি করে বেড়ায়। মাকে না জানিয়েই ঢাকা জেলার ধুলা নিবাসী ভুবনমোহন রায়ের মেয়ে শ্রীমতি হেমন্ত কুমারী দেবীকে বিয়ে করেন।

মন্দিরের দেয়ালে কারুকাজ

বিয়ের পরও মতি পাল্টালো না যতীন্দ্রের। অসৎ জীবন যাপনে মারাত্মকভাবে অসুস্থ হয়ে মারা গেল একদিন। বিধবা হলো হেমন্ত কুমারী দেবী। হেমন্তের বয়স তখন আঠারো। জমিদারীর দায়িত্ব পড়লো তাঁর হাতে। কিন্তু প্রকৃত কর্তৃত্ব চলে যায় আসলে পিতা ভুবনমোহন ও মামা ভৈরব চন্দ্রের হাতে। শরৎ সুন্দরী এইসবে বড় বিরক্ত বোধ করেন। সব ছেড়ে তিনি কাশীতে চলে যান। আর সেইখানেই মৃত্যুবরণ করেন।

হেমন্ত কুমারীর স্নানঘাট

এরপর অবশ্য কর্তৃত্ব আসে হেমন্ত কুমারীর হাতে। দানশীল হয়ে ওঠেন হেমন্ত কুমারী। তিনিও মহারানী উপাধি পান। কিন্তু শ্বাশুড়িকে দূর করে দেয়ার এক বদনাম রটে যায় তার। রটে যাওয়া বদনাম ঢাকতেই হয়তো শরৎ সুন্দরীর স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেন এই রাজবাড়ি। হেমন্তকুমারী দেবীর এক কন্যা ছিলো। সুরেন্দ্রবালা। বেশি দিন বাঁচেনি। জমিদারী উচ্ছেদের আগেই মারা গিয়েছিলেন হেমন্ত কুমারী।

দোল মন্দির

বাড়িটি নির্মাণ হয় ইন্দো-ইউরোপিয় স্থাপত্যরীতিতে। ভবনের সম্মুখ ভাগের স্তম্ভ, অলংকরণ, কাঠের কাজ, কক্ষের দেয়ালে ও দরজার উপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম পরিচয় করিয়ে দেয় নিপুণ এক নির্মাণ শৈলীর সাথে। রাজবাড়ির ছাদ সমতল, ছাদে লোহার বিম, কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত হয়েছে।

শিব মন্দির

রাজবাড়ির আশেপাশে রাজদিঘী আছে মোট ছয়টি। আছে ছয়টি মন্দির। শিব মন্দির, রাধাগোবিন্দ মন্দির, গোপাল মন্দির, গোবিন্দ মন্দির, দোলমঞ্চ ইত্যাদি। শিব মন্দিরটি সবচেয়ে বড়। প্রতিটি মন্দিরের দেয়ালে পোড়ামাটির ফলকের কারুকাজ। এ ছাড়া রানির স্নানের ঘাট, অন্দরমহল মিলিয়ে রাজবাড়ি বিশাল প্রাঙ্গণ শরৎ সুন্দরী ও হেমন্ত কুমারীর স্মৃতি নিয়ে বেঁচে আছে। 

Tags: ঐতিহ্যছবিঘরজমিদার বাড়িটেরাকোটাপ্রত্নতত্ত্বপ্রত্নতাত্ত্বিক নিদর্শনরাজবাড়িরাজশাহীলিড মাল্টিমিডিয়া
Previous Post

পোশাক খাতে উৎসে কর মওকুফ ও ভ্যাট প্রত্যাহার চায় বিজিএমইএ

Next Post

প্রকৃত দোষীদের আড়াল করতেই গুজব: ঢাবি শিক্ষক সমিতি

Next Post

প্রকৃত দোষীদের আড়াল করতেই গুজব: ঢাবি শিক্ষক সমিতি

‘এতো মানুষের জানাযা সেবারই প্রথম পড়িয়েছি আর কেঁদেছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT