চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাস লাইন বিস্ফোরণ: দোষীরা যেনো শাস্তির আওতায় আসে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
10:26 অপরাহ্ন 24, নভেম্বর 2019
in সম্পাদকীয়
A A

চট্টগ্রাম জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে গ্যাসের লাইনে ছিদ্রের কারণেই চট্টগ্রাম নগরের পাথরঘাটায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই বিস্ফোরণ থেকেই দেয়ালধস হয়।

রোববার প্রতিবেদনটি তুলে ধরেন কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ জেড এম শরীফ হোসেন। এ জন্য ভবন মালিকদেরও দায়ী করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত রোববার ১৭ নভেম্বর সকালে ভয়াবহ এই দুর্ঘটনায় পথচারীসহ ৭ জন নিহত এবং অন্তত ১২ জন আহত হন।

গ্যাস লিকেজ বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বাংলাদেশের প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অসংখ্য মানুষ মারা যাচ্ছে। কিছুদিন মিডিয়ায় লেখালেখি এবং তদন্ত কমিটি গঠনের মধ্য দিয়ে শেষ হয় এসব দুর্ঘটনার সংবাদ।

ঘটনার দিনই তড়িঘড়ি করে প্রতিবেদন জমা দেয় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। সেই প্রতিবেদনে বলা হয়: গ্যাসের পাইপলাইন ও রাইজার থেকে কোনো বিস্ফোরণ ঘটেনি। সেপটিক ট্যাংকের গ্যাস থেকেই এ দুর্ঘটনা হতে পারে। অথচ আজ তদন্ত প্রতিবেদনে এ জেড এম শরীফ হোসেন বলেছেন: গ্যাসের ছিদ্রের কারণেই বিস্ফোরণ হয়েছে। এ ঘটনার পেছনে সেপটিক ট্যাংকের ভূমিকা নির্ণয় করতে পারিনি।

প্রতিটি তদন্ত কমিটি একটি রিপোর্ট দেয়। সেখানে দোষী ব্যক্তিদের শনাক্ত করা হয়। দুর্ঘটনা নিয়ন্ত্রণে বা প্রতিহত করার জন্য সুপারিশমালা সাজানো হয় বাংলা প্রমিত শব্দে। কিন্তু এরপর আর সে বিষয়ে কোনো টুঁ শব্দ নেই। নেই জনগণের কৌতুহল বা জানার ইচ্ছা। সুতরাং বিষয়টি সেখানে ধামাচাপা পড়ে যায়। আর নতুন ইস্যুতে মিডিয়া সরগরম হয়।

সাধারণ জীবনের ধারায় আমরা ভুলে যাই একজন শিক্ষক বা সম্ভাবনাময় মেধাবী ছাত্র বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অনুপস্থিতি একটি পরিবারে কী দুঃসহ যন্ত্রণা-কষ্টের কারণ হয়ে থাকে সারাজীবন। সুতরাং চট্টগ্রামের পাথরঘাটা আর ঢাকার স্কুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মূল কারণগুলো এভাবেই অবহেলিত পড়ে থাকে আমাদের যাপনের পলেস্তরার নিচে। এর সুরাহা হবে তখন, যখন মানুষ সচেতন হয়ে প্রতিরোধ করবে। তার আগ পর্যন্ত কর্তৃপক্ষের উদাসীনতাকে মেনে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। আমরা চাই প্রতিবেদন অনুযায়ী যেনো দোষীদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হয়। নতুবা এই ধরণের দুর্ঘটনা ঘটতেই থাকবে।

Previous Post

অনলাইনে জঙ্গিবাদ প্রচার, গ্রেপ্তার ১

Next Post

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে আইনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

Next Post

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে আইনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

সৌরভের প্রশংসা করায় কোহলির সমালোচনায় গাভাস্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT