চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে জঙ্গিবাদ প্রচার, গ্রেপ্তার ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:56 অপরাহ্ন 24, নভেম্বর 2019
in - সেমি লিড, অপরাধ
A A
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং অনলাইনে সহযোগীদের কাছে রাষ্ট্র বিরোধী জঙ্গিবাদ প্রচার করত শাহীন ওরফে আবু বক্কর ছিদ্দিক।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় রাজধানীর প্রগতি সরণির বারিধারা জেনারেল হাসপাতালের সামনে থেকে শাহীন ওরফে আবু বক্কর ছিদ্দিক ওরফে মুছা ওরফে দিবা সুলতান (২৪) নামের এক নিউ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

সেসময় তার কাছ থেকে বিভিন্ন ধরণের জঙ্গি প্রচারণামূলক বই ও একটি স্মার্ট ফোন জব্দ করা হয়।
এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শাহীন ফেসবুক আইডি ও অনলাইন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপরাপর সহযোগীসহ রাষ্ট বিরোধী জঙ্গি মতবাদ প্রচারের সঙ্গে নিজের ও সহযোগীদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

জিজ্ঞাসাবাদে শাহীন আরো জানায় কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করাই নিউ জেএমবি’র মূল লক্ষ্য। সে লক্ষ্যে তারা ফেইসবুকসহ বিভিন্ন অনলাইন যোগাযোগের মাধ্যমে তাদের মতবাদ প্রচার ও প্রসারে সচেষ্ট ছিল।

এই কর্মকান্ডের অংশ হিসেবে তারা বিভিন্ন ধরনের বই, লিফলেট ও প্রচারপত্র তৈরী করতো এবং অনলাইনে তা বিতরণ করতো। এসব প্রক্রিয়াতে তারা সংগঠনের নতুন সদস্য হিসেবে যুবকদেরকে যোগ দেওয়ার অপচেষ্টা চালিয়ে আসছিল।

মো. মাহিদুজ্জামান বলেন, তারা রাষ্ট বিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা, প্রশিক্ষণ, অস্ত্র ও বোমা সংগ্রহের চেষ্টা করতো। নিজেদের মধ্যে তারা বিভিন্ন প্রটেক্টেড অ্যাপস ব্যবহার করে যোগাযোগ রক্ষা করত।

তিনি বলেন, শাহীনের বিরুদ্ধে এর আগেও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা ছিল, গতকাল সন্ত্রাস বিরোধী আইনে গুলশানা থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

সরকারের প্রণীত এন্টি টেররজিমের বিধিমালা ২০১৯ অনুযায়ী এই মামলাটি এন্টি টেররিজম ইউনিট তদন্ত করবে বলেও জানান পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।

Tags: এন্টি টেররিজম ইউনিট
Previous Post

সড়ক পরিবহন আইনের কোথাও মৃত্যুদণ্ডের বিধান নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

গ্যাস লাইন বিস্ফোরণ: দোষীরা যেনো শাস্তির আওতায় আসে

Next Post

গ্যাস লাইন বিস্ফোরণ: দোষীরা যেনো শাস্তির আওতায় আসে

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে আইনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT