চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৌরবের জয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
10:18 অপরাহ্ন 23, মার্চ 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের আনন্দ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ান্ডারার্সে হতাশার একটি দিন কাটিয়ে সেঞ্চুরিয়নে ফিরেই বাংলাদেশ আবারও লিখল জয়ের গল্প। প্রথম সাফল্যের ভেন্যুতে ফিরে আত্মবিশ্বাসী টাইগাররা প্রতিপক্ষকে তুলোধুনো করে যেভাবে জিতেছে, তা এককথায় অবিশ্বাস্য। বিশ্বের অন্যতম কঠিন কন্ডিশনের একটি সাউথ আফ্রিকার মাটি। সেখানেই লেখা হল সিরিজ জয়ের মহাকাব্য।

দীর্ঘ প্রতীক্ষার পর সাউথ আফ্রিকার মাটিতে প্রথম জয়টি এসেছিল সিরিজের প্রথম ম্যাচে। নতুন ইতিহাস রচনার পর বাংলাদেশের আরও বড় অর্জনের সাক্ষী হল সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক। তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটের জয়ে সিরিজ ২-১এ নিজেদের করে নিয়েছে টিম টাইগার্স।

বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত হল তামিম ইকবালের দলের। সিরিজটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রোটিয়াদের মাটিতে তিন সংস্করণে প্রথম জয়টি এই সিরিজেই। স্বাভাবিকভাবেই স্বাগতিকদের মাটিতে সিরিজও জয়ও এবারই প্রথম।

শেষ ম্যাচে ১৫৫ রানের সহজ লক্ষ্য বাংলাদেশ টপকে যায় মাত্র ২৬.৩ ওভারে, একটি উইকেট হারিয়ে। তামিম ইকবাল ৮২ বলে ১৪ চারে ৮৭ রানে অপরাজিত থাকেন। ২০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।

তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ১০ উইকেটে জয়ের ইতিহাসই লিখতে চলেছে বাংলাদেশ। জয়ের খুব কাছে গিয়ে বিচ্ছিন্ন হয় জুটি। দলীয় ১২৭ রানে ফিরে যান লিটন। কেশভ মহারাজের বলে বাভুমার হাতে ক্যাচ দেন। ৫৭ বলে ৮টি চারে করেন ৪৮ রান।

ব্যাটিংয়ে সাউথ আফ্রিকার শুরুটা দেখে মনে হয়নি বাংলাদেশের সামনে এত ভালো কিছু অপেক্ষা করছে। ৬.৫ ওভারে ৪৬ রানে প্রথম উইকেট হারানো স্বাগতিকদের টাইগাররা অলআউট করে দেয় ১৫৪ রানে। লক্ষ্যটা নাগালে রেখে বাংলাদেশ জাগায় সিরিজ জয়ের আশা।

তৃতীয় ওয়ানডে জয়ে বিরাট অবদান রাখেন তাসকিন আহমেদ। দেশের বাইরে প্রথমবার ৫ উইকেট দখল করেন গতি তারকা।

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করে সাউথ আফ্রিকা দেড়শ পেরিয়ে গুটিয়ে যায় ১৩ ওভার আগেই। বাংলাদেশের বিপক্ষে এটিই সর্বনিম্ন সংগ্রহ প্রোটিয়াদের। আগের সর্বনিম্ন ছিল ১৬২।

সেটি ছিল বাংলাদেশের মাটিতে। নিজেদের মাটিতে আগের ১১ ওয়ানডেতে প্রোটিয়াদের সর্বনিম্ন সংগ্রহ ছিল ২৭৬। তার ধারে কাছেও যেতে পারেনি সিরিজের শেষ ম্যাচে।

স্বাগতিক ওপেনার জানেমান মালান সর্বোচ্চ ৩৯ রান করেন। শেষদিকে কেশভ মহারাজের ২৮ রানে ভর করে দেড়শর পথ পাড়ি দেয় দলটি।

৯ ওভারে ৩৫ রানে তাসকিন নেন ৫ উইকেট। সাউথ আফ্রিকার যখন ৮ উইকেট তখনই তাসকিন পাঁচ শিকারের মাইলফলকে নাম লেখান অসাধারণ বোলিংয়ে। সাকিব আল হাসান দুটি, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম নেন একটি করে উইকেট।

Tags: তামিমতাসকিনবাংলাদেশলিটনলিড স্পোর্টসসেঞ্চুরিয়ন
Previous Post

ডায়াবেটিসের ঝুঁকি নির্ণয়ে বাংলাদেশি চিকিৎসকের সফলতা

Next Post

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত করেছে ‘গোর’

Next Post
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে পুরস্কার গ্রহণরত অভিনেতা ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত করেছে ‘গোর’

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচসেরা, সিরিজসেরা হয়ে গর্বিত তাসকিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT