চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচসেরা, সিরিজসেরা হয়ে গর্বিত তাসকিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 অপরাহ্ন 23, মার্চ 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর আনুষ্ঠানিকতায় দুই হাতে দুটি ট্রফি নিয়ে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল মুখে কথা শুরু করলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের জয়ে অবদান আগেও রেখেছেন, তবে সিরিজের সেরা খেলোয়াড় হতে পারেননি কখনো। সাউথ আফ্রিকার মাটিতে সেই অপূর্ণতা ঘুঁচল টাইগার পেসারের।

ঐতিহাসিক সিরিজ জয়ের পর তাসকিন জানালেন অসাধারণ জয়ে অবদান রাখতে পেরে গর্বিত, ‘প্রথমবার আমরা সাউথ আফ্রিকায় সিরিজ জিতেছি। আমি গর্বিত। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার সিরিজসেরা হলাম, আমি সত্যিই গর্বিত এবং খুশি।’

নিজের আগ্রাসী বোলিং নিয়ে বললেন, ‘গত দেড় দুই বছর ধরে একই প্রক্রিয়া অনুসরণ করছি। একই প্রক্রিয়া ও মানসিকতা নিয়ে আজও বোলিং করেছি। ভালোভাবে সেটি করতে পেরেছি এবং সফল হয়েছি। আশা করি এরকম ভবিষ্যতেও করতে পারব। অধিনায়ক (তামিম) আমার দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট বুঝিয়ে দিয়েছে, সেটি হল বলে গতি ও আগ্রাসন। সেটি শুধু অনুসরণ করেছি।’

বিদেশের মাটিতে পেসারের ৫ উইকেট শিকারে তাসকিনকে নিয়ে গর্বিত তামিমও। টাইগার ক্যাপ্টেন বললেন, ‘আমাদের স্পিন শক্তির দলই সবাই মনে করে। কিন্তু গত দুই বছরে পেসাররা অনেক উন্নতি করেছে। এজন্য বর্তমান কোচ ও আগে যারা পেসারদের নিয়ে কাজ করেছেন তাদের ধন্যবাদ জানাই।’

সিরিজ জয়ের দিনে তৃতীয় ওয়ানডে জয়ে বিরাট অবদান রাখেন তাসকিন। দেশের বাইরে প্রথমবার ৫ উইকেট দখল করেন গতি তারকা।

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করে সাউথ আফ্রিকা দেড়শ পেরিয়ে গুটিয়ে যায়। ১৫৫ রানের সহজ লক্ষ্য বাংলাদেশ টপকে যায় মাত্র ২৬.৩ ওভারে, একটি উইকেট হারিয়ে। তামিম ইকবাল ৮২ বলে ১৪ চারে ৮৭ রানে অপরাজিত থাকেন। ২০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।

তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ১০ উইকেটে জয়ের ইতিহাসই লিখতে চলেছে বাংলাদেশ। জয়ের খুব কাছে গিয়ে বিচ্ছিন্ন হয় জুটি। দলীয় ১২৭ রানে ফিরে যান লিটন। কেশভ মহারাজের বলে বাভুমার হাতে ক্যাচ দেন। ৫৭ বলে ৮টি চারে করেন ৪৮ রান।

Tags: তাসকিন আহমেদবাংলাদেশ-সাউথ আফ্রিকালিড স্পোর্টস
Previous Post

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত করেছে ‘গোর’

Next Post

‘শেফ মিনিস্টার’-এর গালা রাউন্ড ৩১ মার্চ

Next Post
চ্যানেল আই অনলাইন শেফ মিনিস্টার গালা রাউন্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শেফ মিনিস্টার’-এর গালা রাউন্ড ৩১ মার্চ

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেঞ্চুরিয়নকে ‘মিনি ঢাকা’ মনে হয়েছে তামিমের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT