চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল করেই জুভ জার্সিতে প্রথম ট্রফি জিতলেন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:32 পূর্বাহ্ন 17, জানুয়ারি 2019
in ফুটবল, স্পোর্টস
A A

জুভেন্টাসের জার্সিতে প্রথম ট্রফি জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার রাতে ইতালিয়ান সুপারকোপার ফাইনালে তার করা গোলেই জুভরা হারায় চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে। ইতালির ঘরোয়া টুর্নামেন্ট হলেও দেশের বাইরে অনুষ্ঠিত হয় শিরোপার লড়াই। এ বছর যার দশম আসর বসেছিল সৌদি আরবের জেদ্দায়। রেকর্ড অষ্টমবারের মতো শিরোপা জিতল তুরিনের ‘ওল্ড লেডিরা’।

ম্যাচে ফেভারিট হিসাবেই শুরু করেছিলেন রোনালদোরা। বর্তমানে তেমন ছন্দে নেই মিলান। অন্যদিকে রোনালদো আসার পর ধারে ও ভারে অনেকটাই এগিয়ে গেছে জুভেন্টাস। ম্যাচে যার প্রতিফলন শুরু থেকেই লক্ষ্য করা যায়।

অবশ্য শুরুতে পালটা চাপ দেয় মিলানও। সুযোগ পেয়েছিলেন রোনালদো, কিন্তু তার শট ছিল পোস্টের বাইরে। অন্যদিকে মিলানের কাটরোনে, কালহানোগলু সুযোগ তৈরি করলেও গোল পাননি।

দ্বিতীয়ার্ধে বেশিরভাগটাই জুভেন্টাসময়। ট্রফি জয়ের লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে তারা। ফল ৬১ মিনিটে রোনালদোর গোল। পিয়ানিচের ক্রস থেকে হেডে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন সিআর সেভেন। যা শেষমেশ ম্যাচের ভাগ্য গড়ে দেয়। মৌসুমের এটি রোনালদোর ১৬তম গোল।

অন্যদিকে খেলায় আরও খানিকটা পিছিয়ে পড়ে মিলান। কারণ তাদের খেলোয়াড় ফ্রাঙ্ক কেসিই লালকার্ড দেখে মাঠ থেকে বেড়িয়ে যেতে বাধ্য হন। সাবেক জুভেন্টাস তথা বর্তমান মিলান স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন নামলেও তেমন প্রভাব ফেলতে পারেননি।

শিরোপা জেতার পর ইতালিয়ান মিডিয়াকে রোনালদো বলেন, ‘এটা খুবই কঠিন ম্যাচ ছিল, বিশেষ করে এতো গরমের কন্ডিশনে।’

তারপরই নিজের খুশির কথা জানান রিয়াল মাদ্রিদের সাবেক সুপারস্টার, ‘আমার লক্ষ্য ছিল ২০১৯ সালটা ট্রফি দিয়ে শুরু করার। জুভেন্টাসের হয়ে প্রথম ট্রফি জিততে পেরে আমি বেজায় খুশি।’

এক ট্রফিতেই যে সন্তুষ্ট নন সেটাও জানাতে ভুল করেননি পর্তুগিজ তারকা, ‘এটা সবে শুরু, এটাকে ধরে আমরা সামনের দিকে এগোবো। এটা জেতার পর এখন আমাদের কাজ পরের ট্রফিটা জিততে কঠিন পরিশ্রম করা।’

Tags: ক্রিস্টিয়ানো রোনালদোজুভেন্টাসরোনালদোলিড স্পোর্টস
Previous Post

দশ লাখের বিনিময়ে বলিউডে এসেছিলেন রণবীর?

Next Post

অনাস্থা ভোটে কোনোমতে টিকল টেরেসা মে’র সরকার

Next Post
ব্রেক্সিট

অনাস্থা ভোটে কোনোমতে টিকল টেরেসা মে’র সরকার

হারের রেকর্ড ছুঁয়েও শেষ আটে রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT