চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনাস্থা ভোটে কোনোমতে টিকল টেরেসা মে’র সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 পূর্বাহ্ন 17, জানুয়ারি 2019
in আন্তর্জাতিক
A A
ব্রেক্সিট

অনাস্থা ভোটে টিকে গেলো ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে’র সরকার। ১৯ ভোটের ব্যবধানে জয় পাওয়ার পর এখন ব্রেক্সিটের নতুন পথ খুঁজতে একসঙ্গে কাজ করতে পার্লামেন্টের সব সদস্যদের আহ্বান জানিয়েছেন মে।

ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসের সবচেয়ে বড় হারের একদিন পরই নতুন পরীক্ষার মুখোমুখি হন প্রধানমন্ত্রী টেরেসা মে। ব্রেক্সিট চুক্তিটি ২৩০ ভোটের বিশাল ব্যবধানে পরাজয়ের পর সরকারের ওপর আনা হয় অনাস্থা প্রস্তাব।

আর তাতেই ভোটাভুটির সিদ্ধান্ত। বিশ্বব্যাপী শুরু হয় তুমুল আলোচনা – মে সরকারের ভাগ্যে কী হয়।

বুধবার অনুষ্ঠিত অনাস্থা ভোটে সরকারের প্রতি সমর্থন জানান ৩২৫ পার্লামেন্ট সদস্য আর অনাস্থা জানান ৩০৬ জন।

ইতোমধ্যে ব্রেক্সিট চুক্তির নতুন খসড়া প্রস্তাব তৈরিতে পার্লামেন্টের সব দলের সঙ্গে আলোচনার প্রস্তাব রেখেছেন মে। ভোটের পর টেরেসা মে জানিয়েছেন, এ জয় তাদেরকে ব্রেক্সিট নিয়ে ভাবার জন্য আবারো সুযোগ দিয়েছে।

এ উদ্দেশ্যে বুধবার স্থানীয় সময় রাতে বেশ কয়েকজন বিরোধী নেতার সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বৈঠকে অংশ নেন এসএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং প্লেইড কিমরুর নেতারা।

তবে সেখানে অনুপস্থিত ছিলেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। তিনি বলেন, যে কোনো ‘ইতিবাচক আলোচনা’র আগে প্রধানমন্ত্রীর উচিত চুক্তিবিহীন ব্রেক্সিট কার্যকরের সব ধরনের পরিকল্পনা বাতিল করা।

করবিনের অনুপস্থিতির ব্যাপারে বৈঠক শেষে মে বলেন, ‘লেবার পার্টির প্রধানের বৈঠকে অংশ না নেয়ার সিদ্ধান্তে আমি হতাশ হয়েছি। তবে আলোচনার দরজা এখনো খোলা রয়েছে।’

জয়ের পরও স্বস্তিতে নেই ব্রিটিশ সরকার। ব্রেক্সিট ইস্যুতে যত দ্রুত সম্ভব পার্লামেন্টের অনুমোদন আদায় করতে হবে। সোমবারই পার্লামেন্টে আরো একটি প্রস্তাব উত্থাপন করার কথা রয়েছে টেরেসা মে’র।

এতেও যদি এমপিদের মন না গলে তবে কয়েকটি বিকল্প থাকবে। সিদ্ধান্ত হতে পারে নো ডিল ব্রেক্সিটের কিংবা আরো একটি গণভোটের। তবে এই ইস্যুতে যুক্তরাজ্যকে আর সময় দিতে চাইছে না ইউরোপীয় দেশগুলো।

Tags: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)টেরেসা মেব্রেক্সিটব্রেক্সিট আলোচনাব্রেক্সিট ভোটলিড নিউজ
Previous Post

গোল করেই জুভ জার্সিতে প্রথম ট্রফি জিতলেন রোনালদো

Next Post

হারের রেকর্ড ছুঁয়েও শেষ আটে রিয়াল

Next Post

হারের রেকর্ড ছুঁয়েও শেষ আটে রিয়াল

সিরিয়া-মার্কিন সেনাদলের ওপর আত্মঘাতী হামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আত্মঘাতী হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT