ব্যাট হাতে ঝড় তুলে মাত্র ২১ বলে সেঞ্চুরি করেছেন ত্রিনিদাদ এন্ড টােবাকোর ব্যাটসম্যান ইরাক থমাস। ২১ বলে সেঞ্চুরি করার পর ৩১ বলে ১৩১ রানে অপরাজিত থাকেন ২৩ বছরের এই তরুণ ব্যাটসম্যান। টি২০তে তো বটেই, সব ধরনের ধরনের ক্রিকেটেই সব চেয়ে কম বলে শতরান করা রেকর্ড এটি।
থমাস ভেঙ্গে দিয়েছেন সিনিয়র ক্যারিবীয় দানব ক্রিস গেইলের ৩০ বলে করা সেঞ্চুরির রেকর্ড। আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ওই রেকর্ড গড়েছিলেন গেইল।
টােবাগো ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে থমাসের ১৩১ রানের ইনিংসে ছিল ১৫ ছক্কা ও পাঁচটি চারের মার। প্রতিপক্ষ স্পাইসাইডসের দেওয়া ১৫২ রানের টার্গেটে তার দল স্কারব্রাহ ম্যাচ জিতে যায় মাত্র ৮ ওভারে।
ম্যাচ শেষে ত্রিনিদাদ গার্ডিয়ানকে থমাস বলেন, টি২০ প্রথম সেঞ্চুরি করতে পেরে আমি খুবই খুশি।
রেকর্ড সেঞ্চুরির আগের ম্যাচেও ৫৩ বলে অপরাজিত ৯৭ রান করে ছিলেন থমাস।
টি২০ রেকর্ডটা ক্যারিবীয়ানদের দখলে থাকলেও ওয়ানডেতে কম বলে শতরানের রেকর্ডটা সাউথ আফ্রিকার এবি ডি’ভিলিয়ার্সের। ৩১ বলে গড়া রেকর্ডটা ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষেই করেছেন প্রোটিয়া অধিনায়ক।









