চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খাবারের সঙ্গে রক্ত মেশাতেন কঙ্গনা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 28, এপ্রিল 2016
in বিনোদন
A A

‘কঙ্গনা একজন মানসিক রোগী ওর সঙ্গে যতদিন ছিলাম আমার জীবনটি বিভীষিকা হয়ে উঠেছিলো’ কথাগুলো এভাবেই অকপটে ভারতীয় গণমাধ্যমকে বলেছেন ‘কুইন খ্যাত’ কঙ্গনার সাকেব প্রেমিক অধ্যয়ন।

মহেশ ভাটের ‘রাজ টু’ সিনেমা করতে গিয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কঙ্গনা ও অধ্যয়নের। এরপর দু’টি বছর অধ্যয়নের জীবন অন্ধকারে তলিয়ে যায়। এমনকি তার ক্যারিয়ারও নষ্ট হয়ে যায়।

অধ্যয়নের ভাষ্য মতে, কঙ্গনা একজন মানসিক রোগী। তিনি জীবনের সবচেয়ে খারাপ সময় কাটিয়েছেন কঙ্গনার সঙ্গে। শেখ সুমনের ছেলে অধ্যয়ন, সেসময়ের কিছু মুহূর্তের কথা গণমাধ্যমে তুলে ধরে বলেন, কঙ্গনার সঙ্গে সম্পর্ক থাকার সময় তার মুখ থেকে অনেক নিকৃষ্ট গালাগালি শুনতে হয়েছে। এমনকি ‘রাজ টু’ ছবিতে মহেশ ভাট আমাকে কেন প্রশংসা করছে সেজন্য প্রচুর গালাগালি শুনতে হত কঙ্গনার কাছ থেকে।

যাকে নিয়ে কঙ্গনা বির্তকে রয়েছেন সেই হৃতিক রোশনের পার্টির প্রসঙ্গে অধ্যয়নের দাবি, ওই পার্টিতে কোনো এক অভিনেতা কঙ্গনার শরীরের বিশেষ স্থানে হাত দিয়েছিলেন। এর পরেও কঙ্গনা পার্টি চালিয়ে যান। কিন্তু হঠাৎ করে পার্টি ছেড়ে বেরিয়ে আসেন। সিঁড়িতে বসে আমাকে ক্রমাগত চড় মারতে থাকেন। অশ্লীল শব্দ মিশিয়ে বলতে থাকেন।

এখানেই শেষ নয়। অধ্যয়নের দাবি, গাড়িতেও তাকে গালাগালি করার পাশাপাশি মারধর করেছিলেন কঙ্গনা।

এরপর অধ্যয়ন গণমাধ্যমকে যা জানালেন তা রীতিমতো অবাক হওয়ার মতো কথা, কঙ্গনা নাকি তার রান্নায় রক্ত মিশিয়ে দিতো। এ নায়ক দাবি করে বলেন, আমাদের পারিবারিক একজন পুরোহিত আছে। একদিন তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন, কঙ্গনা আমার জন্য রান্না করে কি না? আমি বলেছিলাম, হ্যাঁ। তখন তিনি বলেছিলেন, ওর অশুদ্ধ রক্ত ও তোমার খাবারে মেশাচ্ছে।

কিছুদিন আগে কঙ্গনা ও হৃতিকের সম্পর্ক নিয়ে গোট বলিউড যখন উত্তাপ, তখন জাতীয় পুরস্কার পাওয়া এ অভিনেত্রীর সাবেক প্রেমিকের কাছ থেকে এমন কথা শোনার পর কঙ্গনাই বা কি বলবেন আর বলিউড ইন্ডাস্ট্রি বা কি বলবেন?

Tags: কঙ্গনা রানাওয়াতবলিউড
Previous Post

গেইলের রেকর্ড ভেঙ্গে ২১ বলে সেঞ্চুরি

Next Post

কান্নায় ভেঙ্গে পড়ে ক্ষমা চাইলেন শাহাদাত

Next Post

কান্নায় ভেঙ্গে পড়ে ক্ষমা চাইলেন শাহাদাত

শেখ হাসিনাকে আদর্শচ্যুত দেখলে বুক ভেঙ্গে যায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT