চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলকে নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে: ড্যারেন স্যামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:25 অপরাহ্ন 05, ডিসেম্বর 2016
in স্পোর্টস
A A

লিগ পর্বের শেষ ম্যাচের মতো মঙ্গলবারের ম্যাচে শুরুতেই গেইলকে ফেরাতে চান রাজশাহী কিংস। দলটির অধিনায়ক ড্যারেন স্যামি জানালেন গেইলকে নিয়ে তাদের বিশেষ পরিকল্পনা রয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্যামি।

ড্যারেন স্যামি বলেন, ‘বেসিক ক্রিকেটই আমাদের পরিকল্পনা। ১৯টি সেঞ্চুরি তো সে (গেইল) আর কোনো কারণ ছাড়া করেনি। সময়ের সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের একজন, দারুণ সফল ও অভিজ্ঞ। ওর জন্য আমাদের পরিকল্পনা আছে। এখন বাস্তবায়নের ব্যাপার। পরিকল্পনা অনেক থাকতে পারে, এখন মাঠে করে দেখানোর দায়িত্ব ছেলেদের।’

শেষ ম্যাচে গেইলকে সরাসরি বোল্ড করেছিলেন আফিফ হোসেন। এ ১৭ বছর বয়সী বালকের ঘূর্ণিতে চিটাগাংকে মাত্র ১১১ রানে আটকে রাখতে পারে রাজশাহী। নকআউট পর্বের ম্যাচেও আফিফের কাছে এমন কিছু আশা করছেন স্যামি, ‘সে খুব ঠাণ্ডা মাথার খেলোয়াড়। উইকেট নিলে সে খুশি, সবকিছুতেই ওর একই রকম আবেগ। আমাদের জন্য দারুণ একটি প্রাপ্তি। একদম সঠিক সময়ে এসেছে সে আমাদের জন্য। আশা করি কালকেও আমাদের জন্য ম্যাচ জেতানো পারফরম্যান্স করবে।’

এর আগে গ্রুপ পর্বে দুই ম্যাচের একটি করে জয় পেয়েছে দু’দলই। চট্টগ্রামে প্রথম ম্যাচে হারলেও শেষ ম্যাচে গেইলের সংযোজনে আরও শক্তিশালী চিটাগাংকে হারানোয় দারুণ আত্মবিশ্বাসী রাজশাহী। তাই এবারও তাদের বিপক্ষে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন স্যামি, ‘আগেও ওদের বিপক্ষে খেলেছি। তখনও এরা শক্তিশালী ছিল, তার পরেও হারিয়েছি। সব দলকেই আমরা সমান সম্মান দিই। কালকে নকআউট ম্যাচ। চিটাগংয়ের মুখোমুখি হতে আমরা প্রস্তুত।’

মঙ্গলবার (৬ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর রাউন্ডে রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামছে চিটাগাং ভাইকিংস। এ ম্যাচের জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের মুখোমুখি হবে বুধবার।

Tags: বিপিএল টি২০ ২০১৬
Previous Post

জাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি: তিনজন আটক

Next Post

পরিবারকে সময় দেয়ার জন্যই পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

Next Post
স্ত্রী ও ছেলের সঙ্গে জন কি

পরিবারকে সময় দেয়ার জন্যই পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

খরা ও লবণাক্ত জমিতে ফসল উৎপাদনে চীনের সঙ্গে সমঝোতা চুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT