চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাঙ্গুলির দলে ‘স্লেজিং’ করত কে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 অপরাহ্ন 10, জুলাই 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

‘ভদ্রলোকের খেলা’ ক্রিকেটের অন্ধকার দিক ‘স্লেজিং’ বা কটু ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করা। ক্রিকেটে এই ‘স্লেজিংয়ের’ মূল হোতা হিসেবে দায়ী করা হয় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের। বিশেষ করে বাজে ভাষা প্রয়োগ করে প্রতিপক্ষকে জেরবার করার দক্ষতা সবচেয়ে বেশি দেখিয়েছে অজি ক্রিকেটাররা। এর পরিণতি জরিমানা, নিষেধাজ্ঞা থেকে শুরু করে মারামারি পর্যন্ত গড়িয়েছে।

তবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বাইরেও এই স্লেজিং কাণ্ড দেখা গেছে। স্লেজিং অনেক সময় দলের পক্ষে কাজও করে। একবার যেমন ভারতের নিরীহ ক্রিকেটার হিসেবে পরিচিত চেতেশ্বর পূজারাও বলেছিলেন, দলের প্রয়োজনে তিনি স্লেজিং করতে প্রস্তুত।

পূজারাদের আগে ভারতীয় দলে একসঙ্গে খেলেছেন সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়। যারা একেকজন ক্রিকেটের আইকন। সৌরভ-শচীনদের এই দলেও ছিলেন স্লেজার! কে তিনি? উত্তর জানিয়েছেন সৌরভ নিজেই।

মঙ্গলবার ম্যানচেস্টারে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ৪৭তম ওভারে খেলা বন্ধ হয়ে আর শুরু হতে পারেনি। এই ফাঁকে স্টার স্পোর্টের পেজেন্টার মায়ান্তি ল্যাঙ্গারের সঙ্গে একটি শো’তে বসেন গাঙ্গুলি ও লক্ষ্মণ। সেখানেই মায়ান্তির বিভিন্ন মজাদার প্রশ্নের উত্তর দিতে গিয়ে তার অধিনায়কত্বের সময় একসঙ্গে খেলা স্লেজারের নাম জানান গাঙ্গুলি।

২০০৩ বিশ্বকাপে রানারআপ দলের অধিনায়ক গাঙ্গুলি এখন আইসিসির অফিসিয়ার ব্রডকাস্টার স্টার স্পোর্টসের ধারাভাষ্যকরা। আলোচনার একসময় সৌরভকে মায়ান্তি প্রশ্ন করেন, আপনি যখন অধিনায়ক ছিলেন, তখন শচীন, লক্ষ্মণ এবং আরও অনেকে একসঙ্গে খেলেছেন। আপনি কী বলবেন এর মধ্যে কে প্রতিপক্ষকে স্লেজিংয়ের জন্য বিখ্যাত ছিল?

উত্তরে হাসতে হাসতে গাঙ্গুলি বলেন, ‘ না, আমরা করতাম না। কারণ আমাদের দলের বেশিরভাগই ‘ভদ্রলোক’ ছিলেন। আপনি যদি রাহুল দ্রাবিড়কে এটা করতে বলেন, তিনি নীরবেই বলবেন, ‘না, আমাদের এটা করা উচিত নয়’। যদি আপনি ভিভিএসকে বলেন, তাহলে তিনি বলবেন, ‘আমার ব্যাটিংয়ে মনোনিবেশ করতে হবে’। আপনি যদি শচীনকে বলেন, ‘তিনি ফিল্ডিংয়ের জন্য মিডঅনে চলে যাবেন এবং মিডউইকেট ফিল্ডারকে সেটা করতে বলবেন’। এই নোংরা কাজটা যদি কেউ করতে পারে, সেটা হরভজন এবং আমি।’

সেমিফাইনালের ম্যাচে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৪৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১১ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। পরে খেলা আর শুরু হতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। মঙ্গলবার ম্যাচ যে জায়গায় শেষ হয়েছিল বুধবার সেখান থেকেই আবার শুরু হবে।

Tags: গাঙ্গুলিবিশ্বকাপ-২০১৯স্লেজিং
Previous Post

আয়নায় নিজের চেহারা দেখুন: মির্জা ফখরুলকে হাছান মাহমুদ

Next Post

‘নয়-ছয়’ বাস্তবায়নে ব্যাংকগুলোকে ফের কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

Next Post

‘নয়-ছয়’ বাস্তবায়নে ব্যাংকগুলোকে ফের কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

নারী শিশুসহ ৪ জনকে কুপিয়ে হত্যার পর ঘাতক গণপিটুনিতে নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT