চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়নায় নিজের চেহারা দেখুন: মির্জা ফখরুলকে হাছান মাহমুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 অপরাহ্ন 10, জুলাই 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

সরকার উন্নয়নের নামে জনগণের টাকা হাতিয়ে নিচ্ছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগের প্রেক্ষিতে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেছেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একবার আয়নায় আপনার নিজের চেহারাটা দেখুন।

আপনাদের সময় বাংলাদেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলে। যে অভিযোগগুলো আপনি করছেন সে কাজগুলো আপনারাই করেছেন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জ গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক গ্রন্থ ‘সাংবাদিকতা রাত-বিরাতে’ এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাছান বলেন: গত ১০ বছরে দেড় কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত পর্যায়ে উঠে এসেছে, দেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে; স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। এগুলো আওয়ামী লীগ সরকারের অর্জন। কিন্তু আমাদের বিরুদ্ধে যারা রাজনীতি করে এটি তাদের গাত্রদাহ হয়ে দাঁড়িয়েছে।

বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র অচল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের এ মুখপাত্র আরও বলেন: নতুন করে সংসদীয় কমিটিগুলো পুনর্গঠন করা হয়েছে।  বিএনপির সংসদ সদস্যরা কম হলেও তাদেরকে আইন বিষয়ক স্থায়ী কমিটিসহ গুরুত্বপূর্ণ কমিটি গুলোতে রাখা হয়েছে। এমনকি সংসদে সরকার দলের সংসদ সদস্যদের থেকে বিএনপির সংসদ সদস্যদের বেশিক্ষণ কথা বলতে দেয়া হচ্ছে।

এসময় তিনি বলেন: বাংলাদেশ আওয়ামী লীগ সব সময়ই তথ্যভিত্তিক যুক্তিভিত্তিক সমালোচনা পছন্দ করে। পৃথিবীর কোন সরকার এখন পর্যন্ত শতভাগ ত্রুটিমুক্ত কাজ করতে পারেনি আর পারবেও না।  এইজন্য আমরা সব সময় সমালোচনাকে সাদরে গ্রহণ করি। বিরোধী দলের সমালোচনা সরকারের পথ চলাকে শাণিত করে। সরকারের তথ্যভিত্তিক সমালোচনার মধ্য দিয়ে গণতন্ত্র সমৃদ্ধ হয়।

বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না দাবি করে তথ্যমন্ত্রী আরও বলেন: যেটা আমরা বিশ্বাস করি সেটা বিএনপি বিশ্বাস করে না, খালেদা জিয়া বিশ্বাস করে না। এর প্রমাণ হচ্ছে ২১আগস্ট গ্রেনেড হামলার পর আমাদের নেত্রী যখন সংসদে এটা নিয়ে কথা বলতে চাইলেন, তখন তাকে কথা বলতে দেয়া হলো না।  উল্টো বলা হলো তিনি নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন।

Previous Post

শাকিব খানের নতুন নায়িকা জাহারা মিতু

Next Post

গাঙ্গুলির দলে ‘স্লেজিং’ করত কে?

Next Post

গাঙ্গুলির দলে 'স্লেজিং' করত কে?

‘নয়-ছয়’ বাস্তবায়নে ব্যাংকগুলোকে ফের কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT