চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাঙচিল: ফেব্রুয়ারিতে শুরু, ফেব্রুয়ারিতেই শেষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 পূর্বাহ্ন 06, ফেব্রুয়ারি 2020
in বিনোদন
A A
তিনজন ব্যক্তি গাঙে ডুবে থাকা একজনকে উদ্ধার করার চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাঙচিলের শেষ দিকের শুটিংয়ে ফেরদৌস-পূর্ণিমা-মিলন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ উঠে আসছে রুপালী পর্দায়। নঈম ইমতিয়াজ নেয়ামূল তার নির্মাণ মুন্সিয়ানা দিয়ে ‘গাঙচিল’কে প্রাণবন্ত করতে শুটিং শুরু করেছিলেন গত বছরের ৬ ফেব্রুয়ারি। কাকতালীয় বিষয় হচ্ছে, ঠিক একবছরের মাথায় ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে ‘গাঙচিল’-এর শুটিং।

বর্তমানে শেষ লটের শুটিং চলছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকার প্রত্যন্ত একটি গ্রামে। সেখান থেকে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা নেয়ামূল বললেন, ৭ ফেব্রুয়ারি ‘গাঙচিল’-এর শুটিং শেষ হচ্ছে। ফেব্রুয়ারিতে শুরু করে আবার ফেব্রুয়ারি শেষ করা বিষয়টি মোটেও ইচ্ছেকৃত নয়, এটা কাকতালীয়। শুটিং আগেই শেষ হতো। কিন্তু নানা ঝামেলার কারণে শেষ হয়নি।

গত ৬ ফেব্রুয়ারি শুটিং শুরুর তিনদিনের মাথায় শুটিংয়ে মোটর সাইকেলে ফেরদৌস-পূর্ণিমা দুর্ঘটনায় গুরুতর আহত হন। সেবার বন্ধ হয়ে যায় শুটিং। কিছুদিন পর নতুন লট শুরুর আগে ওবায়দুল কাদের অসুস্থ হয়ে পড়েন। ওই কারণেও বন্ধ থাকে শুটিং। পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন, কদিন আগে লোকেশন দেখতে যাওয়ার পর আমি নিজেও দুর্ঘটনায় পড়ি।

একটার পর দুর্ঘটনার কারণে শুটিং হতে সময় লেগেছে বলে জানান ‘এক কাপ চা’ ছবির এ পরিচালক। তিনি বলেন, শেষ লটের শুটিংয়ে ফেরদৌস, পূর্ণিমা, আনিসুর রহমান মিলন, তারিক আনাম প্রত্যেকেই অংশ নিয়েছেন। তার আগে দুদিন ঢাকায় একটি গানের শুটিং করেছি। অংশ নিয়েছিলেন ফেসদৌস-ঋতুপর্ণা। নির্মাতা বলেন, তিনটি গান বাদে এবার বাকি কাজ শেষ হচ্ছে।

প্রায় দুই শতাধিক টেকনিয়িশান নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ ফেব্রুয়ারি থেকে শেষ লটের শুটিং চলছে ‘গাঙচিল’-এর। দুর্গম ওই এলাকায় শুটিং করলেও সড়ক ও যোগাযোগ ওবায়দুল কাদের নিয়মিত খোঁজখবর নিচ্ছেন বলেন জানান নির্মাতা।

এদিকে শেষ লটের শুটিং থেকে আনিসুর রহমান মিলন জানান, পুরোপুরি সামাজিক ও গ্রাম্য রাজনৈতিক গল্পের ছবি ‘গাঙচিল’। তার চরিত্রের নাম ইকবাল। মানুষের কল্যাণে সে সবসময় নিবেদিত। স্থানীয়দের কাছে তার গ্রহণযোগ্যতা অনেক। একটা সময় তারিক আনাম খানের সঙ্গে লড়তে নির্বাচনে দাঁড়ান। জমে ওঠে গল্প।

নেয়ামূল জানালেন, ঈদে ‘গাঙচিল’ মুক্তি দিতে চান। তাই নোয়াখালী থেকে ফিরে বড় আয়োজনে আইটেমগান সহ বাকি গানের কাজ শেষ করবেন। তিনি বলেন, শুটিং সম্পন্ন হওয়ার অংশের ডাবিং, সম্পাদনা করে রেখেছি। সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি যাতে ঈদে মুক্তি দিতে পারি। যেভাবে পরিকল্পনা করে শুটিং করেছি, সময় বেশি লাগলেও কাজ ভালোভাবেই করেছি।

Tags: আনিসুর রহমান মিলনওবায়দুল কাদেরগাঙচিলচিত্রনায়ক ফেরদৌসতারিক আনাম খাননোয়াখালীপূর্ণিমালিড বিনোদন
Previous Post

সৌদিতে চলতি মাসেই বিলুপ্ত হতে পারে ‘কাফালা’

Next Post

সংকটে দেশের পোশাক-চামড়া শিল্প, ঝুঁকিতে নিত্যপণ্যের বাজার

Next Post
করোনা ভাইরাসের জেনেটিক স্ট্রাকচার মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংকটে দেশের পোশাক-চামড়া শিল্প, ঝুঁকিতে নিত্যপণ্যের বাজার

বাংলাদেশ ও ইতালির প্রতিনিধির মধ্যে সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

সহযোগিতার ক্ষেত্র আরও জোরদার করবে ঢাকা ও রোম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT