চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহযোগিতার ক্ষেত্র আরও জোরদার করবে ঢাকা ও রোম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:08 পূর্বাহ্ন 06, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ ও ইতালির প্রতিনিধির মধ্যে সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও জোরদার করতে সম্মত হয়েছে ঢাকা ও রোম।

বুধবার রোমে ইটালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে এ ঐক্যমত হয়েছে।

ইটালি রোহিঙ্গাদের সহায়তায় বর্তমান সহযোগিতার অতিরিক্ত আরো ১০ লাখ ইউরো দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ইটালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাজ্জো চিগিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইটালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকটি হয়েছে। প্রায় এক ঘন্টার বৈঠকে দু’দেশের বর্তমান আর্থ-সামাজিক অবস্থান নিয়ে দুই প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

বৈঠক শেষে প্রেসব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হলো। রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনাকালে জিউসেপ কোঁতে ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সুপার হিউম্যান’ উল্লেখ করে তার প্রশংসা করেন।

ইটালির প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের জন্য সহায়তার ১০ লাখ ইউরো ইউএনএইচসিআর এর মাধ্যমে দেয়ার প্রতিশ্রুতি দেন। শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশনা মেনে চলতে মিয়ানমারকে বাধ্য করতে ইটালিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

ইটালিকে বাংলাদেশের মহান বন্ধু হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন; স্বাধীনতার পর যে কয়েকটি ইউরোপীয় দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় তার মধ্যে ইটালি অন্যতম।

তার এ সফরের পর দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন  প্রধানমন্ত্রী।

Tags: ইটালিইটালির প্রধানমন্ত্রীঢাকাদ্বিপাক্ষিক সম্পর্করোমশেখ হাসিনা
Previous Post

সংকটে দেশের পোশাক-চামড়া শিল্প, ঝুঁকিতে নিত্যপণ্যের বাজার

Next Post

চমক দেখাতে পারবেন তারা?

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চমক দেখাতে পারবেন তারা?

ট্রাম্প তার সমর্থকদের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিশংসন থেকে রক্ষা পেলেন ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT