চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গলুই’ শেষ করে ঢাকায় ফিরলেন শাকিব-পূজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 07, নভেম্বর 2021
in বিনোদন
A A
দুটি নারী বৃষ্টিতে খেলা করছে, এক নারী অন্যের দিকে তাকাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৩৫দিন শুটিংয়ের মাধ্যমে এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ সিনেমার শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন শাকিব খান ও পূজা চেরী। জামালপুর ও টাঙ্গাইলে শুটিং শেষ করে শনিবার রাতে ঢাকায় ফিরেছেন তারা। তবে পুরো শুটিং শেষ হতে লাগবে আরও ৩ দিন।

পর্দায় বেশীরভাগই শাকিব খানকে সুপারস্টার ইমেজেই দেখা যায়। তবে গলুইতে তাকে দেখা যাবে ঢুলি’র চরিত্রে। সুপারস্টার ইমেজ পাল্টে তিনি অজপাড়া গ্রামের এক সাধারণ যুবকের চরিত্রে হাজির হচ্ছেন।

এ বিষয়ে তিনি বলেন, গলুইয়ের মাধ্যমে পর্দায় দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে। নতুনত্ব দেয়ার জন্যই কাজটি করলাম। গল্প যেমন সুন্দর, তেমনভাবে এ সিনেমার গানগুলোর মন ছুঁয়ে যাওয়ার মতো। সবকিছু মিলিয়ে ‘গলুই’ হচ্ছে লার্জার স্কেলের সিনেমা।

পরিচালক এস এ হক অলিক চ্যানেল আই অনলাইনকে জানান, মির্জাপুরের মহেড়া জমিদার বাড়িতে শাকিব ও পূজার শুটিং শেষ হয়েছে শনিবার রাতে। এরপর তারা ঢাকা ফিরেছেন। অন্যান্য শিল্পীদের অল্পকিছু কাজ বাকি। তাই আরও তিন দিন লাগবে। সবকিছু ঠিক থাকলে জামালপুরে ১০ নভেম্বর গলুইয়ের সম্পূর্ণ শুটিং শেষ হবে। তবে সিনেমাটির বেশীরভাগ কাজ ইতোমধ্যে শেষ।

‘আরও ভালোবাসবো তোমায়’ সিনেমার প্রায় ছয় বছর পর আবারও অলিকের পরিচালনায় অভিনয় করলেন শাকিব খান।

অলিক বলেন, শাকিব খান আউটডোরে একটানা এতদিন কোনো সিনেমায় শুটিং করেছেন কিনা জানা নেই। লক্ষাধিক মানুষের ভিড়ের মধ্যেও প্রতিকূল পরিবেশে তিনি আন্তরিকতা দিয়ে কাজটি শেষ করেছেন। জামালপুরে যেখানে তিনি থাকতেন সেখান থেকে প্রতিদিন ভাঙা রাস্তা দিয়ে গাড়িতে শুটিং স্পটে যাতায়াতে প্রায় তিন ঘণ্টা লাগতো। কখনই বিরক্ত হননি। বরং সহযোগিতা করেছেন। কীভাবে চমৎকারভাবে কাজটি শেষ করা যায় সেই চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত তার সহযোগিতা ছিল।

শাকিব খান যে দেশের বড় তারকা সেটা কখনও শুটিংয়ে বুঝতে দেননি উল্লেখ করে পরিচালক বলেন, উনি সবসময় ফ্রেন্ডলি ছিলেন। যখন যেভাবে তাকে চেয়েছি উনি সেভাবে স্ক্রিনে নিজেকে উপস্থাপন করেছেন। পূজাও ভালো করেছেন। এ জুটির কেমিস্ট্রির সবকিছুর উত্তর মিলবে ‘গলুই’ মুক্তি পেলে।

শুটিংয়ের শুরু থেকেই তুমুল আলোচনায় ছিল ‘গলুই’। দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এ সিনেমা মুক্তি প্রসঙ্গে অলিক বলেন, যত দ্রুত মুক্তি দেয়া যায় সেই চেষ্টা করছি। দর্শকদের পাশাপাশি আমি নিজেও খুব এক্সাইটেড গলুই প্রেক্ষাগৃহে পৌঁছে দেয়ার জন্য। আশা করছি দ্রুত বিশেষ কোনো দিনে ‘গলুই’ মুক্তি দিতে পারবো।

পিরিওডিক্যাল রোমান্টিক গল্পের সিনেমা ‘গলুই’ ২০২০-২১ অর্থ বছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। প্রযোজক খোরশেদ আলম খসরু সিনেমাটি প্রযোজনা করছেন। তিনি জানান, সরকারি অনুদান ৬০ লাখ পেলেও গলুইয়ের বাজেট দুই কোটির কাছাকাছি। বাকি টাকা তিনি লগ্নী করে বড় আয়োজনে সিনেমাটির কাজ শেষ করছেন।

শাকিব খান ও পূজা চেরী ছাড়াও গলুই সিনেমায় আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।

Tags: আজিজুল হাকিমআলী রাজএস এ হক অলিকগলুইপূজা চেরীলিড বিনোদনশাকিব খানসৌম চৌধুরী
Previous Post

রংপুরে শিশুকে ধর্ষণের পর হত্যায় ফাঁসির আদেশ

Next Post

সন্ত্রাসীদের গুলিতে আহত কক্সবাজার শ্রমিক লীগ সভাপতির মৃত্যু

Next Post
আহত শ্রমিক লীগ সভাপতির মৃতদেহ হাসপাতালে রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাসীদের গুলিতে আহত কক্সবাজার শ্রমিক লীগ সভাপতির মৃত্যু

ঢাকায় বাস ও গণপরিবহন চলাচল, যাত্রীরা ভিড় করে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০-৫০% ভাড়া বাড়ানোর প্রস্তাব মালিকদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT