চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০-৫০% ভাড়া বাড়ানোর প্রস্তাব মালিকদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 অপরাহ্ন 07, নভেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকায় বাস ও গণপরিবহন চলাচল, যাত্রীরা ভিড় করে. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি তেলের দাম বাড়ায় দূরপাল্লার গণপরিবহন ও মহানগরীতে বাস ভাড়া ৪১ শতাংশ এবং মিনিবাস ভাড়া ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন পরিবহন মালিকরা।

রোববার বাস ভাড়া পুনর্নির্ধারণে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। সকাল সাড়ে ১১টার পর রাজধানীর মহাখালীতে বিআরটিএ ভবনে এ বৈঠক শুরু হয়।  বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এতে অংশ নেন পরিবহন মালিক সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে তৃতীয় দিনের মতো রাজধানীসহ সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকদের সংগঠন। গতকাল বন্ধ করে দেওয়া হয়েছে লঞ্চ চলাচলও।

বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়। ভোক্তা পর্যায়ে লিটার প্রতি দাম ১৫ টাকা বাড়িয়ে ৬৫ টাকা থেকে ৮০ টাকা করা হয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বেশি হওয়ায় বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ডিজেলে লিটার প্রতি ১৩ টাকা ১ পয়সা এবং ফার্নেস অয়েলে ৬ টাকা ২১ পয়সা কম দামে বিক্রি করছে। এতে প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান হচ্ছে। অক্টোবর মাসে সব মিলে ২৬ কোটি ৭১ লাখ টাকা লোকসান হয়েছে।

এর আগে ২০১৬ সালের ২৪ এপ্রিল জ্বালানি তেলের দাম কমিয়ে সমন্বয় করা হয়েছিল।

Tags: ডিজেলতেলের দামপরিবহন ধর্মঘটপরিবহন মালিকবাস ধর্মঘটবাস মালিক
Previous Post

সন্ত্রাসীদের গুলিতে আহত কক্সবাজার শ্রমিক লীগ সভাপতির মৃত্যু

Next Post

মণ্ডপে কোরআন রাখার ঘটনায় গ্রেপ্তার ৩

Next Post
নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা মণ্ডপে কোরআন রাখার ঘটনায় গ্রেপ্তারকৃতদের সঙ্গে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মণ্ডপে কোরআন রাখার ঘটনায় গ্রেপ্তার ৩

পুনীতের দান করা চোখে পৃথিবী দেখছে চার তরুণ-তরুণী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্তদের রোষের মুখে পুনীতের চিকিৎসক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT