চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গর্ভবতী বান্ধবীকে ‘ঠকিয়েছিলেন’ রোনালদো!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 অপরাহ্ন 12, নভেম্বর 2017
in স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নামে প্রতারণার খবর রটিয়েছেন রিয়্যালিটি শোর এক নারী তারকা। নাতাশা রদ্রিগেজ নামে সেই তারকার দাবি, ঘরে বান্ধবী থাকতেও চলতি বছরের মার্চে তার সঙ্গে রাত্রিযাপন করেন পর্তুগিজ অধিনায়ক!

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে নাতাশা জানান, তারা বেশ কিছুদিন ধরে ক্ষুদে বার্তা চালাচালি করেন। এক সময় তার পাঠানো এক ছবি দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন সিআর সেভেন। এমনকি তাকে লিসবনের ফ্ল্যাটেও আমন্ত্রণ জানান।

‘রোনালদো আমাকে মেসেজে বলে উফ! তোমাকে দেখতে দারুণ। আমি তোমাকে চাই,’ কূলের কথা এভাবে খুলে বলে নাতাশা জানান এরপর রোনালদোর সঙ্গে তার রাত কাটে, ‘আমাদের রাতটা দারুণ কেটেছিল। সে দারুণ একজন পুরুষ। দীর্ঘদিন ধরে বার্তা আদান-প্রদান করার পর তার সঙ্গে রাত্রি যাপনটা ছিল অসাধারণ।’

সাবেক বান্ধবী ইরিনা শায়েকের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর তার সঙ্গে সম্পর্কে জড়ান বলে দাবি নাতাশার। তবে সেদিনের আগে-পরে রোনালদোর সঙ্গে তার আর দেখা হয়নি বলে জানান ‘মাই সিক্রেট রোন ফিলিং’ খ্যাত এই মডেল, ‘পরদিন সকালে একটি মাথার হ্যাট, ৩০০ ইউরো ট্যাক্সি ভাড়া দিয়ে আমাকে বিদায় জানান রোনালদো।’

ইরিনা শায়েকের পর প্রকাশ্যে আসে বর্তমান বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে রোনালদোর সম্পর্ক। জর্জিনা ৮ মাসের গর্ভবতী।  রাত্রিযাপনের মাসেই জর্জিনা গর্ভধারণ করে বলে দাবি নাতাশার।

জর্জিনার সঙ্গে সম্পর্ক থাকার পরও তার সঙ্গে রোনালদোর অন্তরঙ্গ সময় খারাপ চোখে দেখেন না নাতাশা। পর্তুগিজ তারকার যে আরও আরেকজনের সঙ্গে সম্পর্ক আছে তাও নাকি তিনি জানতেন, ‘আমি জানতাম তার আরেকজন আছে। আমি তাকে বিশ্বাস করতাম। আমাদের সম্পর্ক ছিল এবং আমরা একে অন্যকে বিশ্বাস করতাম। আমি তাকে সে রাতে বলেছিলাম আমি পর্তুগালে এক রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করতে চাই। রোনালদো আমাকে সরাসরি নিষেধ করে এবং পরদিনই আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে।’

রোনালদো তার সঙ্গে সম্পর্ক ছেদ করায় অপমান বোধ করছেন বলে মন্তব্য নাতাশার। তার সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ তার। তিনি যেন কাউকে এ বিষয়ে না জানান সেজন্য ব্রাজিলের জনপ্রিয় অনুষ্ঠান ‘মিসবামবাম’ কর্তৃপক্ষের সঙ্গেও নাকি যোগাযোগ করেন রোনালদো। তারাই নাতাশাকে চুপ থাকতে বলে।

‘এখন আমি জানি রোনালদো কেবল শারীরিক চাহিদা পূরণের জন্য আমাকে ব্যবহার করেছিল। এতে আমার কোনও দুঃখ ছিল না। তার সঙ্গে সময় কাটানো স্বপ্নের মতো। তবে আমার এখন মনে হচ্ছে সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’

Tags: ক্রিস্টিয়ানো রোনালদো
Previous Post

‘আমি চাচ্ছি এমন রাজার গল্প লিখতে, যে আমাদের ঘরের মানুষ’

Next Post

খালেদা জিয়ার বক্তব্য অন্ধ আক্রোশের বহিঃপ্রকাশ: ওবায়দুল কাদের

Next Post

খালেদা জিয়ার বক্তব্য অন্ধ আক্রোশের বহিঃপ্রকাশ: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান সরকারের অধীনেই নির্বাচন: তোফায়েল আহমেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT