চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার বক্তব্য অন্ধ আক্রোশের বহিঃপ্রকাশ: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 অপরাহ্ন 12, নভেম্বর 2017
in রাজনীতি
A A

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অন্ধ আক্রোশের বহিঃপ্রকাশ বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ জুলুম করছে বলে বিএনপি চেয়ারপার্সন যে মন্তব্য করেছেন তা সঠিক নয়। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের উল্লেখ করেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সাবেক অর্থমন্ত্রী এ এস এম কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টার, মমতাজ উদ্দিন, মঞ্জুরুল ইমামের মতো অনেক নেতাকেই হত্যা করা হয়েছে, এ কথাও দেশের মানুষ জানে।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে প্রদত্ত বক্তৃতার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের ২১ হাজার নেতা-কর্মীর রক্তের দাগ বেগম জিয়ার হাতে, দেশের মানুষ একথা ভুলে যায়নি, জুলুম করেছেন তিনি। কিন্তু আজো ক্ষমা চাননি। হাওয়া ভবনে লুঠপাট, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা এসবই হয়েছে তার আমলে। ২০১৩, ’১৪, ’১৫ সালে দেশব্যাপী বিএনপি-জামায়াতের তাণ্ডব, আগুনে মানুষ পোড়ানো, পেট্রোল বোমা হামলায় মানুষ খুন- এসব এখনো জনগণ ভোলেনি। ২১ আগস্টের গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা হয়েছিল তার আমলেই। দেশের মানুষ এ কথা জানে।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের অধীনে, কোন দলীয় সরকারের অধীনে হয় না।
তিনি বলেন, পৃথিবীর সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতির দেশগুলোর মতো বাংলাদেশেও ক্ষমতাসীন সরকার নির্বাচন কমিশনকে (ইসি) নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহায়তা করবে। নির্বাচনে আওয়ামী লীগ সেনা মোতায়েন চায় না- এ কথা সত্য নয়, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন চাইলে প্রয়োজনে সেনা মোতায়েন করতে পারে, এতে আওয়ামী লীগের আপত্তির প্রশ্নই ওঠে না।

ওবায়দুল কাদের শেখ হাসিনাকে বিএনপি নেত্রীর ক্ষমা করে দেয়া প্রসঙ্গে বলেন, মামলার সাজা থেকে বাঁচার জন্যই তিনি এ নাটক করেছেন। কারণ, এ মামলা বর্তমান সরকার করেনি, করেছে তার নিয়োগকৃত ফখরুউদ্দীন-মইনউদ্দীনের নেতৃত্বাধীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। দেশের মানুষ বরং মনে করে, বেগম জিয়ার ক্ষমা চাওয়া উচিত। কারণ, দেশে নিষ্ঠুর রাজনীতির জন্মদাত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, কেন্দ্রীয় নেতা ড. আবদুস সোবহান গোলাপ এবং এনামুল হক শামীম এ সময় উপস্থিত ছিলেন।

Tags: আওয়ামী লীগ সাধারণ সম্পাদকওবায়দুল কাদেরবিএনপি নেত্রী
Previous Post

গর্ভবতী বান্ধবীকে ‘ঠকিয়েছিলেন’ রোনালদো!

Next Post

বর্তমান সরকারের অধীনেই নির্বাচন: তোফায়েল আহমেদ

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান সরকারের অধীনেই নির্বাচন: তোফায়েল আহমেদ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ি ধসের কারণে ক্ষতিগ্রস্ত বসতঘর ও আশ্রয় কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্প: পাহাড়-বন ধ্বংসে ভূমিধসসহ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT