চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমাধ্যম বিষয়ক আইন আধুনিকায়ন করার তাগিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
গণমাধ্যম বিষয়ক আইন আধুনিকায়ন নিয়ে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যম বিষয়ক আইনগুলোর প্রয়োজনীয় পর্যালোচনা করে সেগুলোকে যুগোপযোগী ও স্বাধীন সাংবাদিকতার জন্য সহায়ক করার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা।

পাশাপাশি স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে না পারলে একসময় সরকারও বুঝতে পারবে না তাদের ভুলগুলো কোথায় এবং কীভাবে নিজেদের সংশোধন করতে হবে।

আজ বুধবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত “গণমাধ্যম বিষয়ক আইনি কাঠামো: বর্তমান অবস্থা ও করণীয়” শীর্ষক এক সংলাপে বিশিষ্টজনরা এসব কথা বলেন ।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান সমষ্টি এই অনুষ্ঠানের আয়োজন করে।

সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সংলাপে জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক, শিক্ষক, সামাজিক যোগাযোগ মাধ্যমকর্মী ও সুশীল সমাজের ৪০ প্রতিনিধি অংশ নেন।

হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যম বিষয়ক আইনগুলো নিয়ে গত কয়েক বছর ধরে বিতর্ক চলে আসছে। ডিজিটাল প্রযুক্তি কাঁচের ঘরের মতো, সবাই সবাইকে দেখতে পায়। যার ভিতরে থাকে রাষ্ট্র, নাগরিক, সরকার সবাই। আর বাইরে থাকে দুর্নীতি, যাকে আমরা পোকামাকড় বলি।

“এই কাঁচের ঘরে সবার সমান অধিকার সমানভাবে রক্ষা করতে হবে। আর এজন্যই ডিজিটাল নিরাপত্তা আইনের দরকার। এই আইন শুধু সাংবাদিকদের জন্য নয়, এটি জনগণের জন্যও। লক্ষ্য রাখতে হবে, আইনের রক্ষকরাই যেন আইন ভঙ্গ না করে। এজন্য প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইনজীবী, বিচারকদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে”, বলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, সাংবাদিকতার নীতিমালা ও প্রচলিত আইন মেনেই সংবাদ প্রকাশ করতে হবে। যে সংবাদ প্রকাশ করলে দেশের ক্ষতি হবে তা করা যাবে না, সংবাদটি অনেক গুরুত্বপূর্ণ হলেও।

সাংবাদিকদের জন্য আলাদাভাবে সম্প্রচার আইন এবং স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করার সুপারিশ করেন তিনি।

সংলাপে সিনিয়র সাংবাদিকরা জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের জন্য বর্তমানে সাংবাদিকরা তাদের মত সঠিকভাবে প্রকাশ করতে পারছেন না। সাংবাদিকদের বিভিন্ন জায়গায় হয়রানি হতে হচ্ছে। কখনো কর্পোরেট, কখনোবা প্রভাবশালী মহলের কাছ থেকে হয়রানি ও চাপের শিকার হতে হয়। সবাইকে ভয় নিয়েই সাংবাদিকতা করতে হচ্ছে, আবার এর জন্য অনেক সংবাদকে মেরে ফেলা হচ্ছে।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অপরাজেয় বাংলার সম্পাদক মাহমুদ মেনন খান। স্বাগত বক্তব্য রাখেন সমষ্টি’র পরিচালক ও চ্যানেল আইয়ের সিনিয়র বার্তা সম্পাদক মীর মাসরুর জামান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমষ্টির কর্মসূচি পরিচালক মীর সাহিদুল আলম, সিনিয়র সাংবাদিক প্রভাষ আমিন, বায়েজিদ মিল্কি, গোলাম সাহানি, নাদিরা কিরণ।

Previous Post

স্কুল-কলেজ খোলার উস্কানী দেশকে মহামারির দিকে নেয়ার ষড়যন্ত্র: আমু

Next Post

ডিভোর্স পেপার দেখেই তামিমাকে বিয়ে করেছি: নাসির

Next Post
নাসির ও তামিমা সংবাদ সম্মেলনে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিভোর্স পেপার দেখেই তামিমাকে বিয়ে করেছি: নাসির

শস্যক্ষেত্রে কৃষকেরা সেচের জন্য পানি ছিটাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT