চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
শস্যক্ষেত্রে কৃষকেরা সেচের জন্য পানি ছিটাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী মৌসুমের জন্য আরও ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৯১ কোটি টাকা।

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন-বিসিআইসির এই প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য, মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল।

তিনি বলেন: আজকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৮ম সভা হয়েছে। ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৪টি প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবগুলোর মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২টি, শিল্প মন্ত্রণালয়ের ১টি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি প্রস্তাব ছিল। কমিটির অনুমোদিত ৪টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৪৪০ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার ৭৩৯ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি (সরকার থেকে ব্যয়) থেকে ব্যয় হবে ৩৫০ কোটি ৩ লাখ ১০ হাজার ৭৩৯ টাকা এবং দেশীয় ব্যাংক থেকে ঋণ ৯০ কোটি ৭২ লাখ ৬৬ হাজার টাকা।

অতিরিক্ত সচিব বলেন: শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ এর কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এজন্য ব্যয় হবে ৯০ কোটি ৭২ লাখ ৬৬ হাজার টাকা।

তিনি বলেন: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ‘বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ’ প্রকল্পের এমবি-০১ লটের নির্মাণকাজের ঠিকাদার হিসেবে যৌথভাবে (১) আতাউর রহমান খান এবং (২) মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডকে অনুমোদন দেয়া হয়েছে। এজন্য ব্যয় হবে ৮৯ কোটি ১৭ লাখ  ২৩ হাজার ২২৯ টাকা।

সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ‘জাতীয় রাজস্ব ভবন নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের প্যাকেজ-১ এর অবশিষ্ট নির্মাণকাজ যৌথভাবে (১) তাহের ব্রাদার্স লিমিটেড এবং (২) হোসাইন কন্সট্রাকশন প্রাইভেট লিমিটেড বাস্তবায়ন করবে। এজন্য মোট ব্যয় হবে ৮০ কোটি ৭৫ লাখ ৯১ হাজার ৫১৫ টাকা।

এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘ঢাকার কেরানীগঞ্জ থেকে মুন্সীগঞ্জের হাসাড়া পর্যন্ত জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের একটি প্যাকেজের পূর্ত কাজের ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে মীর আক্তার হোসাইন লিমিটেডকে নিয়োগ দেয়া হয়েছে। প্রকল্পটিতে ব্যয় হবে ১৮০ কোটি ৯ লাখ ৯৫ হাজার ৯৯৫ টাকা।

Tags: ইউরিয়া সারবিসিআইসি
Previous Post

ডিভোর্স পেপার দেখেই তামিমাকে বিয়ে করেছি: নাসির

Next Post

বুবলীকে একেবারে নতুন লাগছে: নিরব

Next Post
দুটি মানুষ একটি ছাদের উপর দাঁড়িয়ে আছেন, একে অপরের দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুবলীকে একেবারে নতুন লাগছে: নিরব

বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং, পাঞ্জাবি ও শার্ট পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক হলেন সুজন হাজং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT