চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণপরিবহন শূন্য রাজধানীতে ভোগান্তি চরমে

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
12:28 অপরাহ্ন 01, মার্চ 2017
in বাংলাদেশ
A A

আদালত কর্তৃক দুই চালকের সাজার প্রতিবাদে শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও রাজধানীতে চলাচল করছে না কোনো গণপরিবহন। বিআরটিসি বাস চললেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। যার ফলে রীতিমতো যুদ্ধ করে কেউ কেউ নির্দিষ্ট গন্তব্যের পথ ধরলেও অসহায় নারী, বয়স্ক ও শিশুরা।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শাহবাগ পয়েন্টের চিত্র তুলে ধরে দায়িত্বরত ট্রাফিক পুলিশ নিরঞ্জন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বিআরটিসি ছাড়া অন্য কোন বাস চলছে না সকাল থেকেই। অফিস টাইমে যাত্রীদদের অনেক চাপ ছিল। তখন বাসে উঠতে না পেরে অনেককে রিকশা, সিএনজিতে করে দেখা গেছে। কেউ কেউ আবার হেঁটেই রওনা দিয়েছেন।’

সুযোগ পেয়ে সিনজিচালিত অটোরিকশা এবং রিকশাওয়ালারা ভাড়া হাঁকছেন কয়েকগুন। বাধ্যবাধকতা থাকার পরেও মিটারে যাচ্ছে না কোনো অটোরিকশা।

মিরপুরের উদ্দেশ্য যাত্রা করা শিমুল নামে এক যুবক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘প্রায় একঘণ্টা ধরে এখানে (শাহবাগ) দাঁড়িয়ে আছি। কোনো পরিবহন না পেয়ে সিএনজিতে যাওয়া ছাড়া উপায় নেই। কিন্তু সুযোগ পেয়ে তারা কয়েকগুন ভাড়া চাচ্ছেন। যেখানে প্রতিদিন ২০টাকা দিয়ে বাসে যাই, সিএনজিতে লাগতো ২০০ টাকার মতো সেখানে আজ তারা চাচ্ছে ৪৫০-৫০০ টাকা! আমার কাছেতো অত টাকা নেই।’

বারডেম হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ষাটোর্ধ এক বৃদ্ধ দম্পতিকে। চিকিৎসা শেষে করে তারা গাজীপুর যাবেন। কিন্তু পাচ্ছেন না কোন বাস, বিআরটিসিতেও ঠেলাঠেলি করে উঠতে অসমর্থ হওয়ায় দুই ঘণ্টা ধরে তারা একই জায়গায় দাঁড়িয়ে আছেন বলে জানান।

শাহবাগ হয়ে রাজধানীর প্রায় সব রুটে বিভিন্ন কোম্পানির বাস চলাচল করে। কিন্তু এ দুইদিনে কোন বাসই ঠিকমতো চলাচল করতে পারেনি। মাঝে মধ্যে দুইএকটি বাস চললেও বিভিন্ন পয়েন্টে তা শ্রমিকদের দ্বারা বাঁধাপ্রাপ্ত হচ্ছে বলে জানা গেছে বিভিন্ন সূত্রে।

তবে শাহবাগ ও আশেপাশের এলাকায় বুধবার কোন ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান।

বুধবারই শাহবাগ থানার দায়িত্ব নেওয়া এ কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমার থানা এলাকার কোথাও কোন ভাঙচুরের খবর আসেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Tags: ধর্মঘটভোগান্তি
Previous Post

ধর্মঘটে সহিংসতায় বিএনপি-জামায়াত: শাজাহান খান

Next Post

রাজশাহীতে দুই পুলিশ সদস্য ছুরিকাহত

Next Post

রাজশাহীতে দুই পুলিশ সদস্য ছুরিকাহত

U.S. President Donald Trump dellivers remarks after attending a swearing-in ceremony for Defense Secretary James Mattis (R)  at the Pentagon in Washington, U.S., January 27, 2017. REUTERS/Carlos Barria

দেশজুড়ে বিক্ষোভে ওবামাকে দায়ী করলেন ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT