চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশজুড়ে বিক্ষোভে ওবামাকে দায়ী করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:35 অপরাহ্ন 01, মার্চ 2017
in আন্তর্জাতিক
A A
U.S. President Donald Trump dellivers remarks after attending a swearing-in ceremony for Defense Secretary James Mattis (R)  at the Pentagon in Washington, U.S., January 27, 2017. REUTERS/Carlos Barria

U.S. President Donald Trump dellivers remarks after attending a swearing-in ceremony for Defense Secretary James Mattis (R) at the Pentagon in Washington, U.S., January 27, 2017. REUTERS/Carlos Barria

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে রিপাবলিকান আইনপ্রণেতাদের বিরুদ্ধে যে বিক্ষোভ আর হোয়াইট হাউসের তথ্য ফাঁস হয়েছে তার পেছনে বারাক ওবামাকে আছেন বলে তার বিশ্বাস।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করলেন।
ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশজুড়ে টাউন হল বৈঠকগুলোতে প্রতিবাদ- বিক্ষোভ ওবামা পরিচালনা করছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, “আমার মনে হয় এর পেছনে বারাক ওবামা আছেন। তার লোকজনই এসবের পেছনে আছে। এসব কেবলই রাজনীতি বলেও আমার মনে হয়।”
“পর্দার আড়ালে কি হচ্ছে আপনি জানেন না। এটি আপনি কখনওই জানেন না।”
ওবামাকেয়ার বাতিলসহ রাশিয়ার সঙ্গে সম্পর্কের মত বিভিন্ন বিষয় নিয়ে টাউন হল বৈঠকগুলোতে রিপাবলিকানরা প্রতিবাদ বিক্ষোভের সম্মুখীন হয়েছে। হোয়াইট হাউস এবং রিপাবলিকান পার্টি কিছু কিছু বিক্ষোভকারীকে ভাড়া করা হয়েছে বলেও অভিযোগ করেছে। দায়িত্ব গ্রহণের প্রথম মাসে গণমাধ্যমে প্রশাসনের ভেতরের তথ্য ফাঁসের জন্যও ওবামার সমর্থকদেরকে দোষারোপ করেছেন ট্রাম্প।
সরকারের ভেতরে ওবামার অনুগতরা ট্রাম্পের কর্মসূচিতে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর জন্য স্পর্শকাতর সব তথ্য ফাঁস করছে বলে হোয়াইট হাউস এর আগেও অভিযোগ করেছে।

ট্রাম্প বলেন, “আমি মনে করি এসবের পেছনে ওবামা আছেন। কারণ, তার লোকজনরা অবশ্যই এর পেছনে আছে। আর কিছু তথ্য তার দল থেকে ফাঁস হয়েছে। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এটি খুবই বাজে একটি ব্যাপার। কিন্তু আমি এটাও বুঝি যে এটি কেবলই রাজনীতি এবং এটি সম্ভবত চলতে থাকবে।”
তবে ট্রাম্প তার এ বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি। এছাড়া সাবেক প্রেসিডেন্ট ওবামাও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
প্রশাসনের তথ্য গণমাধ্যমে ফাঁস হওয়ার বিরুদ্ধে দায়িত্ব নেওয়ার শুরু থেকেই লড়ে আসছেন ট্রাম্প। এতে করে জাতীয় নিরাপত্তা ক্ষুন্ন হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
কংগ্রেসের উভয় কক্ষের এক যৌথ অধিবেশনে প্রথম ভাষণের আগে প্রেসিডেন্ট ট্রাম্পের এ সাক্ষাৎকার প্রচার করে ফক্স নিউজ।
Previous Post

রাজশাহীতে দুই পুলিশ সদস্য ছুরিকাহত

Next Post

রাশিয়া যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন গোয়েন্দা প্রধান

Next Post

রাশিয়া যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন গোয়েন্দা প্রধান

কিছুক্ষণের মধ্যে ধর্মঘট নিয়ে মালিক-শ্রমিকদের সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT