চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনায় একদিনে ১৩ মৃত্যু, শনাক্তের হার ৩৯ শতাংশ

দানিয়েল সুজিত বোস by দানিয়েল সুজিত বোস
1:44 অপরাহ্ন 23, জুন 2021
in - সেমি লিড, খুলনা, জনপদ
A A
খুলনা জেলার মানচিত্র, বাংলাদেশে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে খুলনায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ৩৯ শতাংশ।

খুলনার তিনটি হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮ টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ১৩ জনের মধ্যে খুলনা করোনা হাসপাতালে ছয়জন, গাজী মেডিকেল হাসপাতালে ছয়জন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ছয় জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, খুলনা মহানগরীর শামসুর আলম (৫৮), লবনচরা এলাকার আনোয়ারা (৫৮), দিঘলিয়ার মো. সোহরাব শেখ (৬৮), রামপালের আফজাল শেখ(৬১), নির্মল কান্তি সাহা (৭৯), যশোর বাঘারপাড়ার ভানু বেগম(৬০)।

এছাড়া ১৩০ শয্যার করোনা হাসপাতালে সকাল ৮ টা পর্যন্ত ১৫৬ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেডজোনে ৯৮ জন, ইয়ালোজোনে ২২ জন, এইচডিইউতে ১৬ জন এবং আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। খুলনা জেলা ও মহানগরীতে ৭৭১টি নমুনা পরীক্ষার বিপরীতে ৩০৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। যা মোট নমুনা পরীক্ষার ৩৯ শতাংশ।

করোনা প্রতিরোধে খুলনা জেলা প্রশাসন মঙ্গলবার থেকে জেলায় সাত দিনের লকডাউন ঘোষণা করে। খুলনায় স্থানীয় প্রশাসন ও আইন-শৃক্সখলাবাহিনীর কঠোর নজরদারিতে লকডাউনের দ্বিতীয় দিনে পাল্টগেছে চিরচেনা দৃশ্য।

নগরীর খালিশপুর, দৌলতপুর, সোনাডাঙা শিববাড়িম মোড়, পিকচার প্যালেস মোড়, সাত রাস্তার মোড়, বড় বাজার, গল্লামারী ও নিউ মার্কেট এলাকায় বুধবার সকাল থেকেই লোক সমাগম ছিল কম।

পুলিশ পাড়ায় পাড়ায় অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেছে। ফলে শপিংমল, দোকানপাট বন্ধ ছিল। হাতে গোনা ইজিবাইক, মাহেন্দ্র, সিএনজি ও রিকশা চলাচল করেছে। জেলা প্রশাসন ও র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।

লকডাউন চলাকালে গণবিজ্ঞপ্তির বিধি লঙ্ঘন করায় গতকাল মঙ্গলবার মোবাইল কোর্ট জেলা ও উপজেলা পর্যায়ে ৭৯ টি মামলা দায়ের করে। আদালত ৮২ জনকে এক লাখ ৪০ হাজার নয় শ’ টাকা জরিমানা ও ২৮ জনকে কারাদণ্ড প্রদান করে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ আলীর তত্ত্বাবধায়নে খুলনায় আজ মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

Tags: করোনাভাইরাসখুলনা
Previous Post

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post

কোনো ষড়যন্ত্র জনগণের কাছ থেকে আওয়ামী লীগকে দূরে রাখতে পারবে না: কাদের

Next Post
আওয়ামী লীগ নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো ষড়যন্ত্র জনগণের কাছ থেকে আওয়ামী লীগকে দূরে রাখতে পারবে না: কাদের

অভিনেতা মাছ বিক্রি করে সংসার চালাচ্ছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজ নেই, মাছ বিক্রি করে সংসার চালাচ্ছেন অভিনেতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT