চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজ নেই, মাছ বিক্রি করে সংসার চালাচ্ছেন অভিনেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:54 অপরাহ্ন 23, জুন 2021
in বিনোদন
A A
অভিনেতা মাছ বিক্রি করে সংসার চালাচ্ছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জগতে কোনো কাজই ছোট নয়। সব কাজ, পেশার প্রতিই সবার শ্রদ্ধা থাকা উচিত। কিন্তু কোনো কাজ যদি কাউকে বাধ্য হয়ে করতে হয়? কিংবা নিতান্তই পেটের দায়ে?

মহামারীর এই করুণ সময়ে এরকম বাধ্য হয়েই বাজারে গিয়ে মাছ বিক্রি করতে হচ্ছে পশ্চিম বাংলার অভিনেতা শ্রীকান্ত মান্নাকে!

এক সময়ে মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়ের মতো বড় বড় অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি ৷ সংসার চলতো তার অভিনয় থেকে উপার্জিত টাকাতেই। কিন্তু আজ?

সময়ের ভিলেন বলা হচ্ছে মহামারী করোনাকে। লাগাতার লকডাউনের কারণে অনেকেই কর্মহীন। সিনেমা, নাটক ও থিয়েটার কর্মীরা নিদারুণ অর্থ সংকটে। বাধ্য হয়ে অনেকে পেশাও বদলেছেন। এমনই এক অভিনেতা শ্রীকান্ত মান্না। দীর্ঘ ২৫ বছরের অভিনয়জীবন তার ৷ তিনি পশ্চিম বঙ্গের ‘সংস্তব’ নাট্য দলে নিয়মিত অভিনয় করছেন। এছাড়াও বহু বাংলা ছবি, মেগা সিরিয়াল ও শর্টফিল্মে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন।

কিন্তু করোনার কারণে দীর্ঘদিন থিয়েটারে আলো জ্বলছে না, পর্দা উঠছে না সিনেমা হলে। বহুবিধ সামাজিক নিয়মবিধি মেনে ধারাবাহিকের কাজ শুরু হলেও সবাই সেখানে কাজ পাচ্ছেন না। জমানো টাকায় কতদিন? পেট তো কারো কথা শোনে না। আর এ কারণেই পেটের দায়ে মঞ্চ, শুটিং ফ্লোরের অপেক্ষা ছেড়ে মাছ নিয়ে বাজারে বসছেন এই অভিনেতা।

মাছ বিক্রি করছেন বলে এ কাজকে ছোট মনে করেন না তিনি। পশ্চিম বঙ্গের অনলাইন নিউজ পোর্টাল নিউজ ফ্রন্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সেটা বলেছেনও! মাছ বিক্রি করা প্রসঙ্গে মান্না বলেন, ‘অভিনয় আমার মনের খোরাক মেটায় আর মাছ বিক্রি আমার পেটের খিদে মেটাচ্ছে। দুটোই কাজ ৷ রকমটা আলাদা শুধু। প্রথম প্রথম যখন বাজারে বসতাম মুখ ঢেকে রাখতাম ভাল ভাবে, যাতে কেউ আমায় চিনতে না পারে। বাড়ি গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মেক আপ হীন ‘আমি’কে দেখতাম। একদিন ভাবলাম, আজ যদি এরকম কোনও রোল আমাকে মঞ্চে বা অনস্ক্রিনে করতে হত, তখন যদি এরকম আমার লজ্জা লাগত কিংবা ইতস্তত করতাম তা হলে তো চরিত্রটা থেকে পরিচালক আমায় বাদ দিয়ে দিতেন। বের করে দিতেন ফ্লোর থেকে। সেদিনের পর থেকে আর আমি লজ্জা পাই না।’

মাছ বিক্রি করছেন অভিনেতা শ্রীকান্ত মান্না

তিনি বলেন, মাছ বিক্রি করছি বলে আমার কোনও লজ্জা নেই। আফসোসও নেই। কারণ আমার পেটের জ্বালা মিটছে আজ এই পেশাতেই। যখন কাজকর্ম হারালাম আর চলছিল না সংসার তখন ঠিক করেছিলাম এমন একটা রাস্তা বের করব যেটাতে আমি স্বাধীনভাবে কাজ করতে পারব। ২০২০ থেকে আজ অবধি যে দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা দিন কাটাচ্ছি তাতে অনেকেই পেশা বদলে অন্য চাকরি করছেন কেউ বা ব্যবসা করছেন।

অভিনয়ে যদি আবার কখনো নিয়মিত হন, তবুও এই পেশাকে ছাড়বেন না বলে জানান শ্রীকান্ত মান্না। বলেন, আমি চাকরির চেষ্টা করিনি, কারণ আমি জানি একদিন না একদিন আবার চরিত্র মিলবে, মঞ্চের পর্দা উঠবে, সেদিনও আমি চাকরিটা ছাড়ব না। কারণ দুঃসময়ে যে কাজটা আমাকে অন্ন জোগাবে তাকে ছেড়ে দেওয়া মানে বেঈমানি করা। কিন্তু যদি কোনও জায়গায় আমি চাকরিতে জয়েন করি তারা আমাকে বেশিক্ষণের জন্য বা বেশিদিন অভিনয়ের জন্য ছাড়বে না বা ছুটি দেবে না। তখন আমাকে যে কোনও একটা কাজ বেছে নিতে হবে। আবার আমি আমার নীতিবোধকেও বিসর্জন দিতে পারব না। তাই মাছ বিক্রি করার কথা ভাবি। ভোর ৫ টা থেকে বেলা ১২ টা কি বড়জোর দুপুর ১ টা অবধি কাজ করার পর আমি ফ্রি। তখন আমি বাড়ি ফিরে গান শোনা, সিনেমা দেখা এগুলো আজ করতে পারি।

তার এমন উদ্যোগের প্রশংসা করছেন অনেকে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিউজ শেয়ার করে লিখেছেন, ‘না, কোনো কাজ ছোট নয় ঠিক, তবু প্রশ্নতো কিছু থেকেই যায়। আর হ্যাঁ, দয়া করে কেউ আহা উহু করবেন না, দানের বা ভাতার টাকায় চলছেন না শ্রীকান্ত মান্না। পরিশ্রম করে নিজের সংসার চালাচ্ছেন এই শিল্পী। আপনাকে শ্রদ্ধা জানাই কমরেড।’

Tags: আবির চট্টোপাধ্যায়কলকাতাপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়মিঠুন চক্রবর্তীলকডাউনলিড বিনোদনসব্যসাচী চক্রবর্তী
Previous Post

কোনো ষড়যন্ত্র জনগণের কাছ থেকে আওয়ামী লীগকে দূরে রাখতে পারবে না: কাদের

Next Post

কক্সবাজারে দেয়াল চাপায় শিশুর মৃত্যু

Next Post
দেয়াল চাপায় শিশুর মৃত্যুতে শোক প্রকাশ করছে পরিবার ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে দেয়াল চাপায় শিশুর মৃত্যু

নাটোরে করোনা শনাক্তের হার ২৭.১৭ শতাংশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT