চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার স্বাস্থ্য ভালো নেই: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 06, এপ্রিল 2018
in রাজনীতি
A A
খালেদা জিয়া-জামিন

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা দুর্বল হলেও মনোবল অত্যন্ত দৃঢ় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকালে নাজিম উদ্দীন রোডের পুরনো কারাগারে কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে ফখরুল এই তথ্য জানান।

ফখরুল বলেন, ম্যাডামের স্বাস্থ্য নিয়ে আমরা উদ্বিগ্ন। তার হাঁটুর সমস্যা বেড়ে গেছে। চলতে-ফিরতে কষ্ট হয়। কিছু স্নায়ুবিক সমস্যা আছে। তার জন্য যেমন চিকিৎসা দরকার তা তিনি পাচ্ছেন না।

ব্যক্তিগত চিকিৎসকদের দেখা করতে দেয়া হয়নি এখনো। কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়ে গেছেন। তার প্রয়োজনীয় চিকিৎসা দরকার। সেগুলো অবিলম্বে তাকে দেয়া উচিত। তিনি বন্দি জীবনে অভ্যস্থ নন।

ফখরুল বলেন, ম্যাডাম দেশবাসীকে তার জন্য চিন্তা না করে গণতন্ত্রের জন্য শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে বলেছেন।

“দেশে যে সংকট বিরাজ করছে তা থেকে উত্তরণের জন্য গণতন্ত্র দিয়েই সম্ভব। চলমান আনৃদোলন চালিয়ে যাওয়সর আহলবাম জানিয়েছেন তিনি। গণতনত্র ফিরিয়ে আনতে হবে। সরকারের উচিত মানুষের চাওয়া বিবেচনায় নেয়া”- বলেন খালেদা জিয়া।

এসময় খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন জানিয়ে ব্যক্তিগত চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গতকাল বৃহস্পতিবার খালেদা জিয়ার শুনানির দিন ধার্য থাকলেও শারীরিক অসুস্থতার কারণে খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির করা হয়নি।

ওই দিন রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পরবর্তীকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তার সাক্ষ্য নেয়া হবে।

পরে উভয়পক্ষের আবেদনে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্কের শুনানি ২২ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন আদালত।

Tags: খালেদা জিয়াবিএনপিমির্জা ফখরুললিড নিউজ
Previous Post

সালেহ আহমেদ: কেনো অন্তরালে ছোট পর্দার এই বড় তারা?

Next Post

আওয়ামী লীগের মনোনয়ন ফরম: গাজীপুরে ৯, খুলনায় ২

Next Post

আওয়ামী লীগের মনোনয়ন ফরম: গাজীপুরে ৯, খুলনায় ২

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ধর্ষণ বিরোধী এক কর্মসূচীর আয়োজন করা হয়

কেন ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের দাবি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT