চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের মনোনয়ন ফরম: গাজীপুরে ৯, খুলনায় ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 06, এপ্রিল 2018
in বাংলাদেশ
A A

১৫ মে অনুষ্ঠেয় গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মোট ১১ জন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। শুক্রবার বিকালে চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন দলের দফতর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ।

মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদের জন্য ৯ জন এবং খুলনার ২জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এর মধ্যে গাজীপুর সিটিতে দলীয় মনোনয়ন ফর্ম নিয়েছেন আজমতউল্লাহ খান, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, মতিউর রহমান, কামরুল আহসান সরকার রাসেল, সুমন আহমেদ শান্ত বাবু, কাজী আলিমুদ্দিন, আব্দুর রব নয়ন ও মো. ওয়াজেদুল মিয়া।

এছাড়া খুলনায় মনোনয়ন ফরম দু’জন হলো: আনিসুর রহমান, এনায়েত হোসেন।

আগামীকাল ৭ এপ্রিল সন্ধ্যা ৭টার মধ্যে একই স্থানে (ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়) এই মনোনয়নের আবেদন ফরম জমা দিতে হবে।

পরদিন,৮ এপ্রিল রবিবার সন্ধ্যা ৭টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ এবং দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Tags: লিড নিউজ
Previous Post

খালেদা জিয়ার স্বাস্থ্য ভালো নেই: মির্জা ফখরুল

Next Post

কেন ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের দাবি?

Next Post
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ধর্ষণ বিরোধী এক কর্মসূচীর আয়োজন করা হয়

কেন ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের দাবি?

পারলেন না ফাহিমাও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT