চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপিপন্থী চিকিৎসকদের শঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 05, মার্চ 2018
in রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অনেকগুলো রোগ রয়েছে জানিয়ে যেকোন সময় তার শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপিপন্থী চিকিৎসকরা। খালেদা জিয়ার অনাকাঙ্খিত কোন কিছু হলে তার জন্য সরকার দায়ী হবে বলেও হুঁশিয়ারী দেন তারা।

সোমবার দুপুরে ‘সচেতন চিকিৎসা সমাজ’ এর ব্যানারে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে এক জরুরি সংবাদ সম্মেলন করেন বিএনপিপন্থী চিকিৎসকরা। এসময় তারা নিজেদের এই শঙ্কার কথা জানান।

খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা বলেন: ৭৩ বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন রোগে আক্রান্ত। উনি বক্ষব্যাধিতে আক্রান্ত বহু বছর ধরে, বিশেষ করে শ্বাসকষ্টজনিত রোগে। ২০ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন।

‘‘জরাজীর্ণ পরিবেশ, একাকীত্ব এবং সরকারের মানুষিক নির্যাতনে তার রক্তের শর্করা অস্বাভাবিকভাবে বেড়ে অথবা কমে যেতে পারে, যা সার্বক্ষণিক পর্যবেক্ষণ প্রয়োজন। ওখানকার অব্যবস্থাপনার মধ্যে এই পর্যবেক্ষণ কোনক্রমেই সম্ভব নয়। ফলে যেকোন সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। এজন্য সরকারকেই দায়ী থাকতে হবে।’’

চিকিৎসকরা বলেন: খালেদা জিয়া একজন হার্টের রোগী। বিগত ১০ বছর ধরে তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। পরিত্যক্ত জরাজীর্ণ পরিবেশ এবং একাকীত্বের কারণে উনি যেকোন সময় একিউটর হৃদরোগে আক্রান্ত হতে পারেন। এছাড়া কিছুদিন আগে বিদেশ থেকে তিনি চোখের অপারেশন করে ফিরেছেন। এ অবস্থায় ওনার চোখের নিবিড় পরিচর্যা প্রয়োজন। জরুরি ভিত্তিতে তাকে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

খালেদা জিয়ার সবচেয়ে বড় সমস্যা হাঁটু সংক্রান্ত রোগ জানিয়ে ডাক্তাররা বলেন: তিনি ৩০ বছর ধরে অষ্টিও আর্থাইটিস রোগে ভুগছিলেন, যা তার স্বাভাবিক চলাফেরায় ব্যাঘাত ঘটাচ্ছিল এবং হাঁটুর ব্যাথায় ভুগছিলেন।  এ অবস্থায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে স্বাস্থ্যগত সমস্যাগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন।

এছড়া দ্রুত বিশেষজ্ঞ মেডিকেল টিম পাঠিয়ে তার শারীরিক অবস্থার সার্বিক পরীক্ষা-নিরীক্ষা করা ও সু-চিকিৎসার ব্যবস্থা করার জন্য তারা জোর দাবি জানান।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ, ডা. হারুন উর রশিদ, ডা. শহিদুল আলম, ডা. গাজী আব্দুল হক, ডা. মোঃ আব্দুস সালাম, ডা. জহিরুল ইসলাম শাকিল।

Tags: খালেদা জিয়া
Previous Post

এই হামলা কোনো ব্যক্তির ওপর নয়, অসাম্প্রদায়িক চেতনায়

Next Post

জাফর ইকবালকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

Next Post
জাফর ইকবাল

জাফর ইকবালকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

হামলার সমর্থনকারীদেরও গ্রেপ্তার দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT