চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলার সমর্থনকারীদেরও গ্রেপ্তার দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 05, মার্চ 2018
in বাংলাদেশ
A A

মুক্তিযুদ্ধের পক্ষে সব সময় সরব অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই হত্যা চেষ্টার সমর্থনকারীদের অবিলম্বে সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দেশ বরেণ্য নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

শনিবার জাফর ইকবালের হত্যা চেষ্টার খবর প্রকাশের পর ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই হামলাকারীকে ‘বীর’ বলে আখ্যায়িত করে মন্তব্য করে। এমনকি  কেউ কেউ হত্যা চেষ্টায় বাহবা ও সমর্থনের পাশাপাশি জাফর ইকবালের জানাজা পড়ারও ঘোষণা দেয়।

এই ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে তথ্য-প্রযুক্তি আইনে আওতায় আনার আহ্বান জানান রামেন্দু মজুমদার।

সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিবাদ কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।

সামাজিক মাধ্যমে ধর্মান্ধ মানসিকতা এবং হত্যাকাণ্ডকে সমর্থন দেয়াদের আইনের আওতায় আনা হয় না কেন? এমন প্রশ্ন রেখে রামেন্দু মজুমদার বলেন, ফেসবুকে জাফর ইকবালের ওপর হামলাকে সমর্থন করে মন্তব্য করা হচ্ছে। যে হামলা করেছে তাকে ‘বীর’ বলছে তারা।  জাফর ইকবালের জানাজা পর্যন্ত পড়ানোর প্রকাশ্য আস্ফালন চলছে সামাজিক মাধ্যমে।

‘কারা এসব পোস্ট করছে, মন্তব্য করছে? তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? অথচ সরকারের কোনো শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে কিছু লেখা হলে কয়েক ঘণ্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করা হয়। জাফর ইকবালের হত্যা চেষ্টাকে সমর্থন করাদের দেশের সাইবার আইনে আটক করা যেতে পারে না? অবশ্যই পারে। এই কাজটি করা প্রয়োজন। তা না হলে এদের সাহস বেড়ে যাবে এবং এরকম হামলার পর প্রতিবাদ কর্মসূচি পালন নিয়ম হয়ে দাঁড়াবে।’

জঙ্গিবাদী, ধর্মান্ধ মানসিকতার গোষ্ঠী ছাড়া দেশে জাফর ইকবালের কোন শত্রু নেই, মন্তব্য করে বর্ষীয়ান এই সংস্কৃতিকর্মী বলেন, হামলাকারী পুলিশের কাছে বলেছে, “জাফর ইকবাল তার লেখায় ইসলামের অবমাননা করেছে। কিন্তু সে তার লেখা পড়েনি, কারও আদেশে এই চেষ্টা করেছে।” এরকম আদেশ কোথা থেকে এলো তা আমাদের জানা দরকার। কোথায়, কারা এই জঙ্গিবাদী কুশিক্ষায় কুশিক্ষিত হচ্ছে এবং করছে, সেসব প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান চিহ্নিত করতে আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি।

সাম্প্রদায়িকতার লালন এবং বিচারহীনতার ধারাবাহিকতায় জাফর ইকবালের ওপর হামলার মতো ঘটনা ঘটছে জানিয়ে তিনি বলেন, গত চার বছরে ব্লগার, লেখক, প্রকাশক হত্যাকাণ্ডগুলোর কোনটিরই দৃশ্যমান বিচার এখনো হয়নি। এজন্য হামলাকারীদের সাহস বেড়ে চলেছে। তাই জাফর ইকবালের মতো মানুষ, যিনি বাংলাদেশের বিবেকের কণ্ঠস্বর তিনি হত্যা চেষ্টার শিকার হন। তাকে হত্যা চেষ্টা আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশের আত্মাকে হত্যার চেষ্টা।

নির্বাচনকে সামনে রেখে অপচেষ্টার অংশ এই হামলা
সকাল ১১টার দিকে শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচিতে জাফর ইকবালের হত্যা চেষ্টাকে ‘কায়েমী স্বার্থ’ পূরণের চেষ্টা বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও ১৯৭১ সালে শরণার্থী ক্যাম্পগুলোতে অগণিত মানুষের মনে গান গেয়ে সাহস যোগানো দলের অন্যতম সদস্য তারিক আলী।

জঙ্গিবাদী, ধর্মান্ধ চেতনার প্রতি ঘৃণা জানিয়ে তিনি বলেন: দেশ এখন একটি সন্ধিক্ষণে পৌঁছেছে। সামনে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে অনেক কায়েমী স্বার্থবাদীরা অনেক রকম কাজে তৎপর হচ্ছে। এই হামলা সেসবেরই একটি অংশ বলে মনে করি। দেশকে অস্থিতিশীল করার একটি চক্রান্ত এটি।

তারিক আলী আরও বলেন: জাফর ইকবাল বাংলাদেশের কিশোর-কিশোরীদের মনে মুক্তিযুদ্ধের বীজ বুনেছেন তাই তিনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের পরম সম্পদ। এই সম্পদের ওপর চালানো হামলার প্রকৃত বিচার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে এটাই আমাদের দাবি।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মানবাধিকার কর্মী খুশি কবীর, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ,কার্যনির্বাহী সদস্য ড. সরোয়ার আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আজিজুল হক, সম্মিলিত সামাজিক আন্দোলনের ঢাকা মহানগর সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

Tags: অধ্যাপক জাফর ইকবালড.জাফর ইকবালফেসবুকে জঙ্গিবাদলিড নিউজ
Previous Post

জাফর ইকবালকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

Next Post

ভিয়েতনামের সঙ্গে ৩টি সমঝোতা স্মারক সই

Next Post

ভিয়েতনামের সঙ্গে ৩টি সমঝোতা স্মারক সই

জনগণের দৃষ্টি ফেরাতে জাফর ইকবালকে হত্যাচেষ্টা: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT