চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার জামিন খারিজের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

মনোয়ার হোসেন মান্না by মনোয়ার হোসেন মান্না
2:46 অপরাহ্ন 12, ডিসেম্বর 2019
in - সেমি লিড, রাজনীতি, শিক্ষা
A A
খালেদা-বিক্ষোভ মিছিল-ঢাকা বিশ্ববিদ্যালয়-যুবদল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন আপিল বিভাগে খারিজ হওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গণভবন থেকে এই রায় দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাদের।

বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পলাশী মোড় প্রদক্ষিণ করে।

এই রায়ের পরিণতি ভয়াবহ হবে উল্লেখ করে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘আমরা এই রায় মানি না। দেশের ছাত্রসমাজ এই রায় মানে না। আমরা মনে করছি সরকার আদালতকে প্রভাবিত করে এই রায় ছিনিয়ে নিয়েছে। এই বিতর্কিত রায়ের পরিণতি হবে ভয়াবহ।’

গণভবন থেকে এই রায় দেওয়া হয়েছে, উল্লেখ করে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘জামিনে না দিয়ে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আরও দীর্ঘসময় আটক রাখার ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই বাকশালি সরকারের সময়ে দেখেছি একজন প্রধান বিচারপতিকে বিচারের অধিকার কেড়ে নিয়ে ষড়যন্ত্র করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করছি গণভবন থেকে এই রায় দেওয়া হয়েছে।’

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় যুগ্ম-সাধারণ সম্পাদক মহিন উদ্দীন রাজু, শেখ আল ফয়সাল, সাইফ মাহমুদ জুয়েল, তানজিল হাসান, ঢাবি ছাত্রদল নেতা খায়রুল আলম সুজন সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে থেকেই টিএসিতে অবস্থান নেয় ছাত্রদল। পরে ছাত্রলীগের সতর্ক অবস্থান দেখে টিএসসি থেকে শহীদ মিনারের দিকে চলে যায় তারা।

Tags: খালেদা জিয়াখালেদা জিয়ার জামিনছাত্রদলবিএনপি
Previous Post

আইপিএল নিলামে মুশফিকসহ আরও ২৪ ক্রিকেটার

Next Post

২৭ ডিসেম্বর বড় পর্দায় আসছে ‘কাঠবিড়ালী’

Next Post

২৭ ডিসেম্বর বড় পর্দায় আসছে ‘কাঠবিড়ালী’

খালেদা জিয়ার মুক্তির জন্য আইনি লড়াই চালিয়ে যাবে বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT