চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল নিলামে মুশফিকসহ আরও ২৪ ক্রিকেটার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 অপরাহ্ন 12, ডিসেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিরা বুধবার খেলোয়াড়ের একটি চূড়ান্ত তালিকা পেয়েছে, যার নিলাম হবে ১৯ ডিসেম্বর, কলকাতায়। নিলামের জন্য বাড়তি ২৪ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, আছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।

আগে টুর্নামেন্ট কমিটি জানায়, নিলামের জন্য ৯৭১ জন ভারতীয় ও বিদেশি ক্রিকেটারের নাম জমা হয়েছে। যার ২১৫ জন বিভিন্ন দেশের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন। বাংলাদেশ থেকে আগের তালিকায় ছিলেন ৬ ক্রিকেটার।

ছয় ক্রিকেটার হলেন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।

ইএসপিএন-ক্রিকইনফোর প্রতিবেদন বলছে, নতুন চূড়ান্ত তালিকায় ৩৩২ জনের নাম রয়েছে, যেটা আগের ৯৭১ জন থেকে কমিয়ে আনা হয়েছে।

তালিকায় যুক্ত করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের পেস-অলরাউন্ডার কেসরিক উইলিয়ামস, অস্ট্রেলিয়ার ড্যান ক্রিস্টিয়ান, অ্যাডাম জাম্পা এবং ইংল্যান্ডের উইল জ্যাকের মতো ক্রিকেটারদের। ২১ বছরের এ সারে ব্যাটসম্যান কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন ক্রিকেটে ২৫ বলে সেঞ্চুরি করেছেন।

আইপিএলে বাংলাদেশের নিয়মিত মুখ সাকিব আল হাসানের অবশ্য নিলামে ওঠার সুযোগ নেই। আইসিসির নিষেধাজ্ঞার কারণে তিনি দুবছর সবধরনের ক্রিকেট থেকেই নিষিদ্ধ। যার একবছর স্থগিত নিষেধাজ্ঞা।

বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে আফগানিস্তান। নিলামে ১৯ জনের নাম রয়েছে আফগানিস্তান থেকে। অস্ট্রেলিয়ার ৫৫, ইংল্যান্ডের ২২, নেদারল্যান্ডস ১, নিউজিল্যান্ড ২৪, সাউথ আফ্রিকা ৫৪, শ্রীলঙ্কা ৩৯, যুক্তরাষ্ট্র ১, ওয়েস্ট ইন্ডিজ ৩৪, জিম্বাবুয়ের ৩ জন করে ক্রিকেটার রয়েছে।

২০২০ সালের আইপিএলের ট্রেডিং উইন্ডো বন্ধ হয়েছে অনেক আগেই। টুর্নামেন্টের নিলামে ক্রিকেটারদের নাম নথিভুক্ত করার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। অংশ নেয়া আটটি দলে শূন্য থাকা ৭৩টি স্থান পূরণের জন্য প্রথমে ৯৭১ জন ক্রিকেটারের নাম নথিভুক্ত হয়। টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৯ ডিসেম্বরের মধ্যে নিলামের জন্য বাছাই করা ক্রিকেটারের নাম জমা দিতে বলেছিল আইপিএল কমিটি।

Tags: আইপিএললিড স্পোর্টস
Previous Post

সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎবিহীন কেন্দ্রীয় ব্যাংকের ৩০তলা ভবন

Next Post

খালেদার জামিন খারিজের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

Next Post
খালেদা-বিক্ষোভ মিছিল-ঢাকা বিশ্ববিদ্যালয়-যুবদল

খালেদার জামিন খারিজের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

২৭ ডিসেম্বর বড় পর্দায় আসছে ‘কাঠবিড়ালী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT