চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খালি খালি নোয়াখালী’ দিয়ে শুরু হচ্ছে ঈদ অনুষ্ঠানমালা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 11, আগস্ট 2019
in বিনোদন
A A

রাত পোহালেই ঈদুল আযহা। কিন্তু চ্যানেল আইয়ে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ থেকেই! প্রতিবারের মতো এবারও ঈদের আগের দিন থেকেই ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের জনপ্রিয় এই টেলিভিশন চ্যানেলটি।

এরই ধারাবাহিকতায় ঈদের আগের সন্ধ্যায় প্রচার হবে প্রখ্যাত শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর ‘ছোটকাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত ঈদ ধারাবাহিক ‘খালি খালি নোয়াখালী’।

বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারও ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। ৮ পর্বের এ সিরিজে আরো অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ।

চ্যানেল আইতে প্রচার হবে রবিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে একই সময়ে ঈদের সপ্তম দিন পর্যন্ত। এ সিরিজটি প্রচারের মধ্য দিয়েই শুরু হচ্ছে টানা ৮ দিনব্যাপী চ্যানেল আই-এর ঈদ অনুষ্ঠানমালার সম্প্রচার।

খালি খালি নোয়াখালীতে দেখা যাবে: জনপ্রিয় অভিনেত্রী লাবলী খুন হয়েছে। মোটিভ কোনোকিছুতেই ধরা পড়ছে না। ছোটকাকু অনেক রহস্যেরই জটিল সমাধান করেছেন। কিন্তু এবারের কেসটি তার জন্যে একটু ভিন্ন। লতিফ একজন দুর্ধর্ষ বুদ্ধিমান! তার মাথায় এমন পরিকল্পনা কীভাবে এলো ছোটকাকু তা কিছুতেই তা উন্মোচন করতে পারছিল না। জজ সাহেবের সঙ্গে এই লতিফের কীসের শত্রুতা!

ছোটকাকু যখন জজসাহেব এবং লতিফের সম্পর্ক নিয়ে একটু জানতে গেলেন, তখনই বেরিয়ে এলো রহস্যময় ঘটনা। এর সঙ্গে লাবনীর খুনের সম্পর্ক। টিংকুকে আটকে রেখে এই লতিফ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছিল। নোয়াখালীতে গিয়েই ছোট ছোট কাকু এই রহস্যের জট খুলতে শুরু করলেন। এই নানা রহস্যের মধ্যে দিয়েই এবারের সিরিজ ‘খালি খালি নোয়াখালী’।

Tags: অর্ষাআফজাল হোসেনঈদঈদুল আযহাছোটকাকুতানভীর হোসেন প্রবালফরিদুর রেজা সাগরলিড বিনোদনসীমান্ত
Previous Post

কানাডার ক্যালগেরিতে বর্ণাঢ্য ঈদমেলা

Next Post

বাসের ধাক্কায় সিরাজগঞ্জে সাংবাদিক ও তার স্ত্রী নিহত

Next Post
সিরাজগঞ্জ-বাসের ধাক্কায় নিহত

বাসের ধাক্কায় সিরাজগঞ্জে সাংবাদিক ও তার স্ত্রী নিহত

রাজধানীতে ঈদের জামাত কোথায় কখন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT