কানাডার ক্যালগেরি হরাইজন মলে অনুষ্ঠিত হয়েছে বছরের সবচেয়ে বড় বর্ণাঢ্য ঈদমেলা। মেলায় অংশ নেয় ১৫০টিরও বেশী স্টল।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান, চীন, ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশের বিক্রেতারা এখানে স্টল বসান। নারী-পুরুষ, শিশু-কিশোরদের বাহারী রকমের প্রয়োজনীয় সামগ্রী এখানে বেচাকেনা হয়। এর মধ্যে মহিলাদের শাড়ী-গয়না আর কসমেক্টিস ছিল অন্যতম। মেলায় বাড়তি আকর্ষণ ছিলো মেহেদী ডিজাইনের আলপনা।
দিনব্যাপী মেলায় সবশেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এতে অংশ নেয় ক্যালগেরির স্থানীয় শিল্পীরা।
মেলার আয়োজক ইকবাল রহমান জানান, বাংলার সেই প্রাচীন ঐতিহ্য ধরে রাখতেই এই মেলার আয়োজন। খুব মিস করি মা-মাটি আর বাংলাদেশকে।
এসময় তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।









