চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খারাপ হাতের লেখার দায়ে তিন চিকিৎসককে অর্থদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 04, অক্টোবর 2018
in আন্তর্জাতিক
A A
চিকিৎসক-ডাক্তার-খারাপ হাতের লেখা

চিকিৎসকদের হাতের লেখা খারাপ হওয়া নতুন কিছু নয়। বরং কোনো ডাক্তারের প্রেসক্রিপশনের লেখা সহজে পড়তে পারলেই উল্টো আমরা অবাক হই।

কিন্তু এই প্রচলিত সমস্যাটি আর মেনে নিতে রাজি নন ভারতের উত্তর প্রদেশের এক আদালত। খারাপ হাতের লেখার জন্য তাই ওই আদালতের পক্ষ থেকে চিকিৎসকদের অর্থদণ্ড দিয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্টের একটি লখনৌ বেঞ্চ বৃহস্পতিবার অপাঠযোগ্য হাতের লেখার দায়ে ৩ জন চিকিৎসককে পৃথকভাবে ৫ হাজার রুপি করে অর্থ জরিমানা করেছেন।

ওই বেঞ্চে গত সপ্তাহে তিনটি আলাদা ফৌজদারি মামলা শুনানির জন্য উঠেছিল। মামলাগুলোতে ভুক্তভোগীদের আঘাতজনিত তথ্যের মেডিক্যাল রিপোর্ট যথাক্রমে সীতাপুর, উন্নাও এবং গোন্ডা জেলার হাসপাতাল থেকে ইস্যু করে আদালতে জমা দেয়া হয়েছিল।

কিন্তু প্রতিবেদনগুলো কোনোভাবেই পড়া যাচ্ছিল না। কেননা যে চিকিৎসকরা সেগুলো লিখেছিলেন তাদের হাতের লেখা ‘খুবই খারাপ’ ছিল।

ওই বেঞ্চ একে আদালতের কর্মকাণ্ডে বাধা হিসেবে বিবেচনা করে ওই তিন চিকিৎসককে শুনানিতে হাজির হতে সমন জারি করেন।

উন্নাওয়ের ডা. টিপি জয়সোয়াল, সীতাপুরের ডা. পিকে গোয়েল এবং গোন্ডার ডা. আশীষ সাক্সেনা আদালতেচিকিৎসক-ডাক্তার-খারাপ হাতের লেখা উপস্থিত হলে বিচারপতি অজয় লাম্বা এবং বিচারপতি সঞ্জয় হারকাউলির বেঞ্চ তাদেরকে খারাপ হাতের লেখার জন্য তিরস্কার করেন এবং প্রত্যেককে আলাদা আলাদাভাবে ৫ হাজার রুপি করে জরিমানার অর্থ আদালতের গ্রন্থাগারে জমা দিতে নির্দেশ দেন।

চিকিৎসকরা আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, তাদের ওপর অতিরিক্ত কাজের বোঝা থাকার কারণে প্রেসক্রিপশনে হাতের লেখা অপাঠ্য হয়ে গিয়েছিল।

কিন্তু আদালত তাদের অভিযোগ আমলে না নিয়ে মুখ্য স্বরাষ্ট্র সচিব, মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য সচিব এবং চিকিৎসা ও স্বাস্থ্য মহাপরিচালককে নির্দেশ দেন যেন ভবিষ্যতে এসব মেডিক্যাল রিপোর্ট সহজ ভাষায় ও বোধগম্য হাতের লেখায় লিখে পাঠানো হয়। এক্ষেত্রে কম্পিউটারে টাইপ করার পরামর্শও দেয়া হয় আদালতের পক্ষ থেকে।

Tags: ভারতসেমি লিড
Previous Post

ফিলিপিন্সের ‘বেহুলার বাসরঘর’ খুঁজে পেয়েছেন জামালরা

Next Post

শহিদুল আলমের জামিন আবেদনের শুনানি মুলতবি

Next Post
শহিদুল আলম-জামিন আবেদন

শহিদুল আলমের জামিন আবেদনের শুনানি মুলতবি

সৌরজগতের বাইরে নতুন চাঁদ

সৌরজগতের বাইরে প্রথম চাঁদ আবিষ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT