চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাসিকোর অনন্য রেকর্ডের সামনে মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 12, আগস্ট 2017
in স্পোর্টস
A A
মেসি চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সবশেষ ক্লাসিকো জয়ের পর মেসি

চার দিনের ব্যবধানে দুটি ক্লাসিকো। আবারও ধ্রুপদী ফুটবলের রোমাঞ্চে ভাসার অপেক্ষা ফুটবলপ্রেমীদের। যার প্রথমটি রোববার রাতে। এমনিতে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হওয়া মানেই বিশেষ কিছু, লিওনেল মেসি ভক্তদের জন্য সেটি আরও বিশেষ হতে পারে। এদিন বার্সার ঘরের ছেলে মেসিকে যে হাতছানি দিচ্ছে রেকর্ড সম্ভার বাড়ানোর সুযোগ।

রোববার বাংলাদেশ সময় রাত দুইটায় ন্যু ক্যাম্পে স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি হবে বার্সা ও রিয়াল। ক্লাসিকোর ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি এই ম্যাচে জিতে মাঠ ছাড়তে পারলেই হয়ে যাবেন সবচেয়ে বেশি ক্লাসিকো জয়ীদের একজনও।

বার্সেলোনার সাবেক তারকা জাভি হার্নান্দেজ কাতালানদের হয়ে ১৭টি ক্লাসিকো জিতে সবার ওপরে আছেন। ৪২ ম্যাচে মুখোমুখি হয়ে তিনি এই কীর্তি গড়েছেন। আর ৩৪টি ক্লাসিকো খেলে ১৬টি জয় নিয়ে জাভির রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় আছেন মেসি।

অবশ্য জাভি ও মেসির থেকে খুব দূরে নেই আন্দ্রেস ইনিয়েস্তাও। এই স্প্যানিশ মিডফিল্ডার ৩৫টি ক্লাসিকো খেলে ১৫টি জিতে তিনে আছেন।

জাভির সুযোগ শেষ, তবে মেসি ও ইনিয়েস্তা ধাওয়া করছেন আরেকজনকেও। ক্লাসিকোতে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটি যে এখনো অনেক দূরে তাদের। রিয়াল মাদ্রিদের পাকো জেন্তো ২১টিতে জিতে সবার উপরে আছেন। সান্তিয়াগো বার্নাব্যুর দলটির হয়ে প্রায় দুই দশকে ৪২টি ক্লাসিকো খেলে এই রেকর্ডটিতে আসীন আছেন পাকো।

মেসি ও রোনাল্ডো ফুটবল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বোচ্চ জয়ীদের নামে যেমন রিয়ালের একজন, ক্লাসিকোতে সবচেয়ে বেশি পরাজিত খেলোয়াড়ের নামটিও তেমনি রিয়ালেরই। সার্জিও রামোস, ১৬টি ক্লাসিকোতে হারের স্বাদ পেয়েছেন রিয়াল অধিনায়ক। রিয়ালের দুই সাবেক রাউল গঞ্জালেস ও ম্যানোলো সানচিস এবং বার্সার সাবেক হুয়ান সের্গারাকে রেকর্ডে সঙ্গী পেয়েছেন রামোস। আরেকটি ক্লাসিকো হারলেই তাই রেকর্ডটি তার একার দখলে যাচ্ছে!

Tags: এল-ক্লাসিকোমেসি
Previous Post

টোকিওতে জ্যাকুলিনের জন্মদিন

Next Post

রায়ান গিগসের ‘সুখের ঘরে দুখের আগুন’

Next Post
Ryan Giggs and partner at an event in casual attire. Channel i News - চ্যানেল আই নিউজ

রায়ান গিগসের ‘সুখের ঘরে দুখের আগুন’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে বোল্টের জ্যামাইকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT