চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটকে বিদায় জানালেন ব্রেন্ডন ম্যাককালাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:56 অপরাহ্ন 21, ডিসেম্বর 2015
in স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। আগামী বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর অবসরে যাবেন তিনি। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ক্রাইসচার্চ টেস্ট জয়ের পরই অবসরের ঘোষণা দেন এই কিউই মারকুটে ব্যাটসম্যান।

তার নেতৃত্বে লঙ্কানদের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জেতে স্বাগতিকরা।

৩৪ বছর বয়সী ম্যাককালাম বলেন, আগামী মার্চে টি-২০ বিশ্বকাপের আগে এ সিদ্ধান্তের ফলে স্কোয়াডে থাকা না থাকার বিষয়ে আমাকে নিয়ে কোনো গুঞ্জন তৈরি হবে না।

ক্রাইসচার্ব টেস্ট দিয়েই জাতীয় দলের হয়ে টানা টেস্ট ম্যাচ খেলার ক্ষেত্রে সাউথ আফ্রিকার এ বি ডি’ভিলিয়ার্সকে অতিক্রম করেন ম্যাককালাম। জাতীয় দলে অভিষেকের পর টানা ৯৮ ম্যাচ খেলেন ভিলিয়ার্স। আর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে নেমে তাকে পেছনে ফেলে ৯৯তম ম্যাচ খেলতে নামেন ম্যাককালাম।

ফেব্রুয়ারিতে অস্টেলিয়ার বিপক্ষে টানা শততম ম্যাচ খেলার সামনে দাঁড়িয়ে কিউই তারকা। তার নেতৃত্বেই প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলে নিউজিল্যান্ড।

২০০৪ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় ম্যাককালামের। এর দুবছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেক। ২০০৫ সালে অজিদের বিপক্ষেই হয় টি-২০ অভিষেক।

৯৯ টেস্টে ৩৮ দশমিক ৪৮ গড়ে রান করেছেন ৬ হাজার ২৭৩। একটি ত্রিশতকসহ ১১টি শতরানের সঙ্গে অর্ধশতক আছে ৩১টি। ২৫৪ ওয়ানডে ম্যাচে ৩০ দশমিক ৩০ গড়ে রান করেছেন ৫ হাজার ৯০৯। এই ফরম্যাটে পাঁচ সেঞ্চুরির সঙ্গে হাফসেঞ্চুরি আছে ৩১টি। এছাড়া ৭১ টি-২০ ম্যাচে দুটি সেঞ্চুরি ও ১৩টি হাফসেঞ্চুরিসহ রান করেছেন ২ হাজার ১৪০। তিন ফরম্যাট মিলে টেস্টে একটি মাত্র উইকেটের মালিক এই উইকেটকিপার ব্যাটসম্যান।

Tags: নিউজিল্যান্ড ক্রিকেটব্রেন্ডন ম্যাককালাম
Previous Post

গোল করার অপরাধে মেসির গায়ে থুতু

Next Post

শীতে ত্বকের চাই বাড়তি যত্ন

Next Post

শীতে ত্বকের চাই বাড়তি যত্ন

জাতীয় পার্টির অবাক রাজনীতি ও সিপিবির এরশাদ হয়ে ওঠা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT