চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যালগেরিতে প্রবাসীদের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
12:50 অপরাহ্ন 20, আগস্ট 2019
in প্রবাস সংবাদ
A A
ক্যালগেরি ক্রিকেট টুর্নামেন্ট

প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো ‘ক্যালগেরি-বিডি টি-টোয়েন্টি’ ক্রিকেট টুর্নামেন্ট। এটি ছিল টুর্নামেন্টের অষ্টম আসর। এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৩টি দল – ক্যালগেরি রয়ালস, বল ব্লাস্টার্স এবং ডাইনামাইটস।

প্রথম ম্যাচে টিম রয়ালস আগে ব্যাট করতে নেমে রিশাদ আর পাপনের জোড়া অর্ধশতকে ১৭২ রান সংগ্রহ করে; জবাবে শুভ মজুমদারের দল ডাইনামাইটস, অভ্রর ব্যাটিং তাণ্ডবে, শেষ বলে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায়।

পরবর্তী ম্যাচে নাইমুল হক লিটনের দল বল ব্লাস্টার্স, আগে ব্যাট করতে নেমে ইসতিয়াক ও সালমানের দুর্দান্ত বোলিংয়ের মুখে ১২৩ রান সংগ্রহ করতে সমর্থ হয়; বল ব্লাস্টার্সের সুমন ৪৫, অভিজিত ৩৩ রান সংগ্রহ করেন। জবাবে ব্যাট করতে নেমে হাসান-শান্তনুর অসাধারণ বোলিংয়ে ডাইনামাইটসের ইনিংস ১০৭ রানেই গুটিয়ে যায়।

লিগ পর্যায়ের সর্বশেষ ম্যাচে বল ব্লাস্টার্স প্রথমে ব্যাট করতে নেমে মুস্তাফিজ, মারুফ আর রিশাদের দুর্দান্ত বোলিংয়ের মুখে ১২৭ রান সংগ্রহ করে; জবাবে রয়ালসের রিশাদ ও পাপ্পু অসাধারণ ইনিংস খেললেও ম্যাচ শেষ বল পর্যন্ত গড়ায়।

শ্বাসরুদ্ধকর ম্যাচে রয়ালস ১ উইকেটে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে। রান রেটে এগিয়ে থাকায় ডাইনামাইটসকে পেছনে ফেলে ফাইনালে পৌঁছে যায় বল ব্লাস্টার্স।

ফাইনালে লিটনের বল ব্লাস্টার্স শুরুটা ভালো করলেও রয়ালসের শুভ্র, পাপ্পু, এবং নাঈমের অসাধারণ বোলিং নৈপুণ্যে ১১৮ রানেই ইনিংস গুটিয়ে যায়। জবাবে রয়ালস ব্যাট করতে নেমে শুভ্রর অপরাজিত ৪৫ রানের উপর ভর করে ১৮ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে শুভ্র ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হন।ক্যালগেরি ক্রিকেট টুর্নামেন্ট

সর্বোচ্চ উইকেট শিকার করে সেরা বোলার হন শুভ্র। টুর্নামেন্টে সর্বোচ্চ রান করে সেরা ব্যাটসম্যানের পুরস্কার জিতে নেন রিশাদ, সেই সাথে ১টি অর্ধশতক এবং ৩ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট মনোনীত হন। রয়ালসের নবীন অসাধারণ ফিল্ডিংয়ের জন্য সেরা ফিল্ডারের ক্রেস্ট হাতে তুলে নেন।

অসংখ্য দর্শকের উপস্থিতিতে রয়ালসের ক্যাপ্টেন তানভির চৌধুরী জয় এবং রয়ালসের সিইও ড. নিক্কনের হাতে শিরোপা তুলে দেন টাইটেল স্পন্সর জনপ্রিয় রিয়েলেটর ইকবাল রহমান। পুরস্কার বিতরণীতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জুবায়ের সিদ্দিকি, ব্যবসায়ী শাহেদ আহসান জুয়েল, রিয়েলেটর মির্জা শামস এবং কেলভিন হোসেন।

Tags: ক্যালগেরি
Previous Post

কোহলিকে তাড়া স্মিথের

Next Post

হটলাইনের জন্য ৫০ লাখ টাকা, ভোক্তা অধিদপ্তরের পরিচালককে তলব

Next Post

হটলাইনের জন্য ৫০ লাখ টাকা, ভোক্তা অধিদপ্তরের পরিচালককে তলব

ইলেকট্রনিক বর্জ্যের ক্ষতিকর দিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT