চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিকে তাড়া স্মিথের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:35 অপরাহ্ন 20, আগস্ট 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

মাথায় চোটের জন্য লর্ডস টেস্টের শেষ দিন খেলতে না পারলে কী হবে, টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের দৌড়ে আবার ঠিকই এসে পড়ছেন স্টিভেন স্মিথ। দু’নম্বরে উঠে এসেছেন তিনি। এখন তার পয়েন্ট ৯১৩। এক নম্বরেই আছেন বিরাট কোহলি। স্মিথের থেকে এখন মাত্র ৯ পয়েন্টে এগিয়ে ভারতীয় অধিনায়ক।

তিনে কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড অধিনায়ককে টপকেই দুইয়ে উঠে এসেছেন স্মিথ। চারে রয়েছেন ভারতের চেতেশ্বর পূজারা। যদিও অস্ট্রেলিয়া সিরিজের পর আর টেস্ট খেলেননি কোহলি, পূজারা।

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু ভারতের দুই টেস্টের সিরিজ। অন্য দিকে চলছে অ্যাশেজ। দুই সিরিজের মধ্যে কোহলি বনাম স্মিথ, র‍্যাঙ্কিংয়ে সেরা হওয়ার লড়াই চলবে।

নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি অ্যাশেজের মধ্যদিয়েই আবার টেস্ট খেলতে নেমেছিলেন স্মিথ। নেমেই এজবাস্টনে জোড়া সেঞ্চুরি। লর্ডসে জফরা আর্চারের বাউন্সারে গলায় চোট পাওয়ার পর ব্যাট করে তার অবদান ৯২। এখন প্রশ্ন হল, স্মিথ পরের টেস্ট খেলতে পারবেন কি না। কনকাশন সাবস্টিটিউট হিসেবে স্মিথের বদলে লর্ডস টেস্টের শেষ দিন নামানো হয় লেবুশেনকে।

হেডিংলেতে বৃহস্পতিবার থেকে শুরু অ্যাশেজের তৃতীয় টেস্ট। সেখানে তিনি যে খেলতে মরিয়া জানিয়েছিলেন স্মিথ স্বয়ং। কিন্তু শেষ পর্যন্ত স্মিথকে খেলানো হবে কি না, তার সিদ্ধান্তের পুরো নির্ভর করছে চিকিৎসকদের উপর। আসলে স্মিথের ব্যাপারে ঝুঁকি নিতে নারাজ অজি টিম ম্যানেজমেন্ট।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ২০শে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান নেই। বাংলাদেশিদের মধ্যে সবার উপরে ২৫ নম্বরে আছেন তামিম ইকবাল। সাকিব আল হাসান আছেন ২৮ নম্বরে। মুশফিকুর রহিমের অবস্থান ৩১ নম্বরে।

বোলারদের তালিকায় শীর্ষ ২০শে আছেন কেবল সাকিব আল হাসান। তার অবস্থান ঠিক ২০ নম্বরে। ২২ ও ২৩ নম্বরে গলাগলি করে আছেন যথাক্রমে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

তবে ব্যাটিং-বোলিংয়ে শীর্ষ দশে কেউ না থাকলেও টেস্ট অলরাউন্ডারের তালিকায় নিজের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছেন সাকিব। মিরাজ আছেন ১৩ ও মাহমুদউল্লাহ রিয়াদ ২২ নম্বরে। অলরাউন্ডারের র্শীর্ষে আছেন যথারীতি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

Tags: কোহলিটেস্ট র‌্যাঙ্কিংলিড স্পোর্টসস্মিথ
Previous Post

হংকংয়ে ‘গুজব’ ঠেকাতে হাজার চীনা অ্যাকাউন্ট ব্লক করল ফেসবুক-টুইটার

Next Post

ক্যালগেরিতে প্রবাসীদের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

Next Post
ক্যালগেরি ক্রিকেট টুর্নামেন্ট

ক্যালগেরিতে প্রবাসীদের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

হটলাইনের জন্য ৫০ লাখ টাকা, ভোক্তা অধিদপ্তরের পরিচালককে তলব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT